News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে রেলে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির
Image

শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে রেলে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির

অমল দেব।। লংতরাইভ্যালী, ৩ নভেম্বর: শ্বশুর বাড়িতে বেড়াতে এসে রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। প্রাতঃভ্রমণে বেরিয়ে লংতরাইভ্যালী মহকুমার নালকাটা ওভারব্রীজ রেললাইন সংলগ্ন এলাকার স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে পুলিশকে খবর পাঠিয়েছেন। পুলিশ ঘটনাস্হলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মনু সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে লংতরাইভ্যালী মহকুমার নালকাটা ওভারব্রীজ রেললাইন সংলগ্ন এলাকার স্হানীয় মানুষ প্রাতঃভ্রমণে বেরিয়ে রেল লাইনের পাশে এক ব্যক্তির দেহ দেখতে পেয়েছিলেন। সাথে সাথে তাঁরা  পুলিশকে খবর পাঠিয়েছেন। পুলিশ ঘটনাস্হলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মনু সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছে। পুলিশী তদন্তে মৃত যুবক নালকাটার বাসিন্দা রঞ্জন দাস(৩৫)। 

মৃতের পিতা জানিয়েছেন, গতকাল শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন রঞ্জন দাস। আজ সকাল সাড়ে সাতটা নাগাদ পরিবারের কাছে খবর আসে রেল লাইনের পাশে রঞ্জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়েছে।

Releated Posts

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top