News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্ষিতা নাবালিকার খোঁজখবর নিতে তার বাড়িতে গেলেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

ধর্ষিতা নাবালিকার খোঁজখবর নিতে তার বাড়িতে গেলেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ নভেম্বর : ধর্ষিতা নাবালিকার খোঁজখবর নিতে তার বাড়িতে গেলেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। পরিবারকে সরকার ও প্রশাসনের তরফ থেকে সব ধরনের সাহায্য সহায়তা করার আশ্বাস দিয়েছেন তিনি।

 উল্লেখ্য, লক্ষী পূজার রাতে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী থানা এলাকায়  নাবালিকা কন্যা লক্ষীপূজার প্রসাদ খেতে যাওয়ার পথে গণধর্ষণের শিকার হয়েছে। ঘটনার পরপরই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুততার সাথে ঘটনার সাথে যুক্ত তিন অভিযুক্তকেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এদিন  সংশ্লিষ্ট এলাকায় গিয়ে গণধর্ষণের শিকার নাবালিকা কন্যা এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

আক্রান্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় মন্ত্রী সংশ্লিষ্ট ঘটনার তীব্র ভাষায় নিন্দা প্রকাশ করার পাশাপাশি আগামী দিনে সংশ্লিষ্ট পরিবারটির পাশে মন্ত্রী নিজে এবং রাজ্য সরকার রয়েছে বলে জানান। সাংবাদিকদের সাথে  প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই  ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা করেন  মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি দাবি করেন বিভিন্নভাবে আক্রান্ত পরিবারের পাশে থাকবে রাজ্য সরকার তথা প্রশাসন।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top