News Flash

Image

জ্যোতিপ্রিয় মল্লিকের সিএ-র বাড়িতে হানা ইডির

কলকাতা, ২ নভেম্বর (হি.স.) : বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সিএ-র বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুই আপ্তসহায়কের বাড়িতে আগেই তল্লাশি চালিয়েছে ইডি। শুধু তল্লাশি নয়, তাঁদের ইডি দফতরে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

গত কয়েকদিন ধরে খোঁজ ছিল না মন্ত্রী হিসাবরক্ষক (সিএ) শান্তনু ভট্টাচার্যের। গত সপ্তাহে অর্থাৎ মন্ত্রী গ্রেফতার হওয়ার আগে শান্তনু ভট্টাচার্যের বাড়িতে গেলেও তাঁর সন্ধান পায়নি ইডি। নেতাজি নগরের আবাসনে সেদিন দীর্ঘ সময় অপেক্ষা করার পর সিল করে দেওয়া হয়েছিল ফ্ল্যাটের দরজা। অবশেষে ফিরেছেন শান্তনু। তিনি তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে সূত্রের খবর। এরপরই শুরু হয়েছে তল্লাশি। বৃহস্পতিবার দুপুরেই সেখানে পৌঁছেছেন আধিকারিকরা।

রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতির সঙ্গে কতটা যোগ ছিল মন্ত্রীর? দুর্নীতির টাকায় প্রাক্তন খাদ্যমন্ত্রী কী কী করেছেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয়েছে তদন্ত। তাই বালু ঘনিষ্ঠ লোকজনকেই জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। সেই তালিকাতেই ছিলেন এই শান্তনু ভট্টাচার্য। ইডির তদন্তে উঠে এসেছে তিনটি সংস্থার নাম। শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেশিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড এবং গ্রেশিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড। ভুয়ো এই সব সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হত বলে তদন্তকারীদের দাবি। ইডি সূত্রে আরও জানা গিয়েছে যে, ওই শেল কোম্পানির টাকা পরবর্তীতে আরও দুই সংস্থায় বিনিয়োগ করা হয়েছিল। পার্টনারশিপে থাকা সেই দুই সংস্থা হল- এ জে অ্যাগ্রোটেক ও এজে রয়্যাল অ্যান্ড কো। এই দুই কোম্পানিতে কোনও কাজ হত না বলেই দাবি ইডি-র। এই দুই সংস্থার ডামি ডিরেক্টরদের মধ্যে অন্যতম ছিলেন এই শান্তনু।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top