News Flash

  • Home
  • দিনের খবর
  • কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে রাজঘাটে বিক্ষোভ বিজেপির, হর্ষবর্ধন বললেন সর্বদা সত্যের জয় হয়
Image

কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে রাজঘাটে বিক্ষোভ বিজেপির, হর্ষবর্ধন বললেন সর্বদা সত্যের জয় হয়

নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরিওয়ালের ইস্তফা ও দিল্লি সরকারের তীব্র সমালোচনা করে বৃহস্পতিবার দিল্লির রাজঘাটে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। আবগারি দুর্নীতিতে কেজরিওয়ালের ইস্তফা চেয়ে স্লোগান দিতে থাকেন বিজেপির নেতা-কর্মীরা। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা হর্ষবর্ধন, দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা রামবীর সিং বিধুরি, দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব প্রমুখ।

ইডি-র দফতরে কেজরিওয়ালের হাজিরা দেওয়া প্রসঙ্গে বিজেপি নেতা হর্ষবর্ধন বলেছেন, “যদি আজ না হয়, তাহলে আগামীকাল, তাঁকে (অরবিন্দ কেজরিওয়াল) (ইডির সামনে) হাজির হতে হবে এবং সত্য বলতে হবে। সর্বদা সত্যেরই জয় হয়। আমি ব্যক্তিগতভাবে তাঁকে অনুরোধ করছি একবার সত্য কথা বলুন।” দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা রামবীর সিং বিধুরি বলেছেন, “অরবিন্দ কেজরিওয়াল নির্দয়ভাবে দিল্লিকে লুট করেছেন। আবগারি কেলেঙ্কারি মাত্র ৫০-১০০ কোটি টাকার নয়, এটি হাজার কোটি টাকার।” দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব বলেছেন, “আমি এখনও তাঁর (অরবিন্দ কেজরিওয়াল) প্রতিক্রিয়া দেখিনি। যাইহোক, অরবিন্দ কেজরিওয়াল আবগারি নীতি মামলার ষড়যন্ত্রকারী এবং সবাই তা জানেন।”

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top