News Flash

  • Home
  • দিনের খবর
  • ইডি-র দফতরের বাইরে কড়া নিরাপত্তা, সমনে সাড়া দিচ্ছেন না কেজরিওয়াল
Image

ইডি-র দফতরের বাইরে কড়া নিরাপত্তা, সমনে সাড়া দিচ্ছেন না কেজরিওয়াল

নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার ইডি-র তরফে তাঁকে তলব করা হয়েছে। কিন্তু তিনি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্রের খবর। এদিনই আবার ইডি-কে কেজরিওয়াল লিখিতভাবে জানান, “সমন নোটিশটি বেআইনি এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। নোটিশটি বিজেপির নির্দেশে পাঠানো হয়েছিল। আমি যাতে চারটি রাজ্যে নির্বাচনী প্রচারে যেতে পারি না তা নিশ্চিত করার জন্য নোটিশ পাঠানো হয়েছিল।” ইডি-র কাছে লিখিতভাবে কেজরিওয়াল আর্জি জানিয়েছেন, অবিলম্বে নোটিশটি প্রত্যাহার করা উচিত।

এদিকে, দিল্লিতে ইডি-র দফতরে বাইরে বৃহস্পতিবার সকাল থেকেই ছিল কড়া নিরাপত্তা। যদিও, এএপি সূত্রে জানা গিয়েছে, ইডি-র দফতরে যাচ্ছেন না কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালকে ইডি-র তলব সম্পর্কে দিল্লির মন্ত্রী এবং এএপি বিধায়ক সৌরভ ভরদ্বাজ বলেছেন, “শুধুমাত্র ভারত নয়, গোটা বিশ্বই দেখছে, কেন্দ্র ক্ষমতায় মত্ত এবং এতটাই অহংকারী যে প্রতিটি ছোট রাজনৈতিক দলকে চূর্ণ করতে চায়। আম আদমি পার্টি একটি ক্রমবর্ধমান জাতীয় দল, এবং বিজেপি সরকার একে চূর্ণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে।”

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026

বাংলায় কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ পরিবারের

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা এলাকায় বাড়ি থেকে ১৩ বছরের এক স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ…

ByByNews Desk Oct 3, 2026

‘কংগ্রেসকে শক্তিশালী করতে দৃঢ়ভাবে কাজ করব’, নতুন দায়িত্বের পর অজয় রাই

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলেও দলের নির্দেশ মেনে একজন ‘নিষ্ঠাবান সৈনিক’…

ByByNews Desk Oct 3, 2026

প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার বিশ্বকেন্দ্র হিসেবে ভারতের শক্তির কথা তুলে ধরলেন পীযূষ গয়াল

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার ক্ষেত্রে ভারত কীভাবে বিশ্বস্তরের কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top