News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্যালেস্টাইনের গাজার বিরুদ্ধে বর্বর আক্রমনের প্রতিবাদে রাজধানী আগরতলায় সরব হল সিআইটিইউ
Image

প্যালেস্টাইনের গাজার বিরুদ্ধে বর্বর আক্রমনের প্রতিবাদে রাজধানী আগরতলায় সরব হল সিআইটিইউ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর : প্যালেস্টাইনের গাজার বিরুদ্ধে বর্বর আক্রমনের প্রতিবাদে রাজধানী আগরতলায় সরব হল সিআইটিইউ। এদিন শ্রমিক ফ্রন্ট, কৃষাণ ফ্রন্ট, এবং সিট্যুর কর্মীদের উপস্থিতিতে এক জমায়েত , মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, শঙ্কর প্রসাদ দত্ত সহ নারী নেতৃত্বরা।

এদিন সিআইটিইউ রাজ্য কার্যালয় থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে এসে মিলিত হয়। সেখানে অনুষ্ঠিত হয়েছে এক পথসভা। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে শঙ্কর প্রসাদ দত্ত তীব্র ভাষায় ভারত সরকারকে আক্রমন করেছেন। তিনি বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের সমর্থনে প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডের উপর আক্রমন চালাচ্ছে ইজরায়েল। নিহত ও আহতের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। শান্তির লক্ষ্যে ভারত সরকার কোনো কিছুই বলছে না। এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। এর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়েছেন। এর বিরুদ্ধে ভারত সরকার শান্তির পক্ষে সোচ্চার হোক, দাবি করেছেন সি আই টি ইউ নেতৃত্ব।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top