News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগর মহেশ স্মৃতি রোডে পাইকারি বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড,পুড়ে ছাই ১০টি দোকান
Image

ধর্মনগর মহেশ স্মৃতি রোডে পাইকারি বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড,পুড়ে ছাই ১০টি দোকান

ধর্মনগর, ১ নভেম্বর: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দশটি দোকান।ধারনা করা হচ্ছে, নাশকতার আগুনেই পুড়ে ছাই দোকানগুলো। গতকাল রাতে ধর্মনগর শহরের মহেশ স্মৃতি রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাজারের দশটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই ঘটনায় গোটা বাজারের ব্যবসায়ীদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক কুড়ি লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গতকাল রাতে বিকট আওয়াজ শোনে ঘর থেকে বেরিয়ে আগুন লাগার দৃশ্য লক্ষ্য করেন তিনি।সাথে সাথে দোকানের মালিকদের খবর দেওয়া হয়েছিল। খবর পেয়ে  ছুটে গিয়েছিল ধর্মনগর এবং কদমতলা ও পানিসাগর থেকে আগত দমকলের চারটি ইঞ্জিন। দমকলের চারটি ইঞ্জিন সহ উপস্থিত জনতার সহায়তায় প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে বাজারের একাংশ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  

এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন,জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী,মহকুমা প্রশাসক বিবেক এইচ বি সহ ধর্মনগর পুর পরিষদের কর্মকর্তারা ।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top