News Flash

  • Home
  • দিনের খবর
  • আগামী ২৫ বছরের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করতেই হবে : প্রধানমন্ত্রী মোদী
Image

আগামী ২৫ বছরের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করতেই হবে : প্রধানমন্ত্রী মোদী

কেভাডিয়া, ৩১ অক্টোবর (হি.স.): “আগামী ২৫ বছর আমাদের দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ২৫ বছরের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করতেই হবে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী মোদী। গুজরাটের কেভাডিয়ার একতা নগরে রাষ্ট্রীয় ঐক্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “এই পবিত্র অনুষ্ঠানে আমি সর্দার বল্লভভাই প্যাটেলের চরণে প্রণাম করছি। রাষ্ট্রীয় ঐক্য দিবসে দেশবাসীকে অভিনন্দন জানাই। আগামী ২৫ বছর ভারতের জন্য এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ২৫ বছর।” মোদী বলেছেন, “যারা একতা নগরে আসছেন তাঁরা শুধুমাত্র এই বিশাল মূর্তিই (স্ট্যাচু অফ ইউনিটি) দেখতে পাবেন না, বরং সর্দার প্যাটেলের জীবন, ত্যাগ এবং এক ভারত গড়তে তাঁর অবদানের আভাস পাবেন।”

গুজরাটের কেভাডিয়ার একতা নগরের স্ট্যাচু অফ ইউনিটিতে মঙ্গলবার সকালে জাতীয় একতা দিবসের মূল অনুষ্ঠানটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। ভারতীয় বিভিন্ন বাহিনীর শৌর্য্য ও শক্তিও চাক্ষুস করেন তিনি। পরে জাতীয় একতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রেখে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এখানকার সমস্ত যুবক এবং সাহসী মানুষের উচ্ছ্বাস এই জাতীয় ঐক্য দিবসের একটি বড় শক্তি।” তিনি বলেছেন, “ভারত ও কাশ্মীরের মধ্যে ৩৭০ ধারার ‘প্রাচীর’ অপসারণ করা হয়েছে; কাশ্মীরের মানুষ সন্ত্রাসের ছায়া থেকে বেরিয়ে এসেছেন।”

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, “আগামী ২৫ বছর ভারতের জন্য এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ২৫ বছর। এই ২৫ বছরে আমাদের ভারতকে সমৃদ্ধ করতে হবে, আমাদের ভারতকে উন্নত করতে হবে। স্বাধীনতার ২৫ বছর আগে একটি সময় ছিল, যেখানে প্রতিটি দেশবাসী স্বাধীন ভারতের জন্য আত্মত্যাগ করেছিল। এখন, আগামী ২৫ বছর আমাদের জন্য একটি সুযোগ এবং প্রতিটি লক্ষ্য অর্জনের জন্য আমাদের সর্দার প্যাটেলের কাছ থেকে অনুপ্রেরণা নিতে হবে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ভারতকে সাধুবাদ জানাচ্ছে বিশ্ব। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পেরে আমরা গর্বিত! আমরা গর্বিত যে বিশ্ব যুদ্ধ এবং অন্যান্য সংকটের মুখোমুখি হলেও, আমাদের সীমান্ত নিরাপদ। আমরা গর্বিত যে আমরা শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হব।” প্রধানমন্ত্রীর কথায়, “এই অমৃত কালের মধ্যে ভারত ঔপনিবেশিক অতীতকে ঝেড়ে ফেলছে। আমরা আমাদের ঐতিহ্য রক্ষা করে এগিয়ে যাচ্ছি। ভারতীয় নৌবাহিনীর পতাকা আর ব্রিটিশ শাসকদের প্রতীক বহন করে না। ইন্ডিয়া গেটে ব্রিটিশ রাজার পরিবর্তে, এখন আমাদের অনুপ্রাণিত করার জন্য নেতাজি সুভাষের মূর্তি রয়েছে।”

Releated Posts

জম্মু-কাশ্মীরে পৃথক দুই পথ দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১৭

জম্মু, ১৮ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীরে মঙ্গলবার পৃথক দুটি পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। দুই দুর্ঘটনায় মোট ১৭…

ByByNews Desk Aug 18, 2026

ভারত-নেপাল সীমান্তে পৃথক ঘটনায় দুই বিদেশি নাগরিক আটক বিহার ও উত্তরপ্রদেশে

বিহার/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে পৃথক দুটি ঘটনায় দুই বিদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা সংস্থাগুলি। মঙ্গলবার আধিকারিকরা…

ByByNews Desk Aug 18, 2026

দিল্লিতে গাড়ি চুরি চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৩; উদ্ধার ৫টি চোরাই গাড়ি

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ একটি সংগঠিত গাড়ি চুরি ও চোরাই গাড়ি পাচার চক্রের পর্দাফাঁস…

ByByNews Desk Aug 17, 2026

স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে অন্ধ্রপ্রদেশে কর্মবিরতি জোরদার, জরুরি পরিষেবাও বয়কট জুনিয়র ডাক্তারদের

অমরাবতী, ১৭ আগস্ট (আইএএনএস): স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে অন্ধ্রপ্রদেশজুড়ে আন্দোলন আরও জোরদার করলেন জুনিয়র চিকিৎসকরা। সোমবার থেকে রাজ্যের সরকারি…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top