News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনে রাষ্ট্রীয় একতা দিবস ও রান ফর ইউনিটি
Image

সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনে রাষ্ট্রীয় একতা দিবস ও রান ফর ইউনিটি

আগরতলা, ৩১ অক্টোবর: সারা দেশের সাথে ত্রিপুরায়েও যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়েছে।এদিন সরকারি ভাবে মূল অনুষ্ঠানটি হয়েছে স্বামী বিবেকানন্দ ময়দানে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদুৎমন্ত্রী রতনলাল নাথ। তাছাড়া শিল্প দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল । বিভিন্ন দপ্তরের সচিব, পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক,সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সবাইকে রাষ্ট্রীয় একতা দিবসের শপথ বাক্য পাঠ করিয়েছেন রতন লাল নাথ। 

তাছাড়া এদিন বিবেকানন্দ ময়দান থেকে ইউনিটি রান অনুষ্ঠিত হয়েছে। এদিন ইউনিটি রান শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় বিবেকানন্দ ময়দানে শেষ হয়েছে।

প্রসঙ্গত, ৩১ অক্টোবর রাষ্ট্রীয় একতা, সংহতি ও সার্বভৌমত্ব রক্ষায় নিবেদিত প্রাণ লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রাজ্যভিত্তিক রাষ্ট্রীয় একতা দিবস স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। 

এদিন রতনলাল নাথ বলেন, ২০১৪ সালে প্রথমবারের মতো রাষ্ট্রীয় একতা দিবস দিনটি উদযাপন করা হয়েছিল। কারণ, ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেল অসাধারন কাজ করেছিলেন। জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশ ব্যাপী একটি ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

এদিন তিনি আরো বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন অখণ্ড ও অবিচ্ছিন্ন ভারতের মূল কান্ডারী। 

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top