News Flash

  • Home
  • দিনের খবর
  • সিঙ্গুর মামলায় ‘আরবিট্রেশনে’ ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার : রাজ্যের কাছে ৭৬৬ কোটি টাকা পাবে টাটা মোটরস
Image

সিঙ্গুর মামলায় ‘আরবিট্রেশনে’ ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার : রাজ্যের কাছে ৭৬৬ কোটি টাকা পাবে টাটা মোটরস

কলকাতা, ৩০ অক্টোবর (হি. স.) : বড় ধাক্কা রাজ্যের। সিঙ্গুরের জমি নিয়ে ‘আরবিট্রেশনে’ জয় পেল টাটা মোটরস । পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ৭৬০ কোটি টাকা পাবে তারা। সঙ্গে যুক্ত হবে ৬ কোটি টাকা সুদ। সবমিলিয়ে টাটা মোটরসকে ৭৬৬ কোটি টাকা দিতে হবে রাজ্য সরকারকে। জানিয়ে দিল আদালত। সিঙ্গুরে ন্যানো কারখানা বন্ধের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনাল সোমবার এই নির্দেশ দিয়েছে বলে টাটা গোষ্ঠীর তরফে জানানো হয়েছে।

টাটা মোটরসকে ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। এছাড়া ২০১৬ সালের সেপ্টেম্বর মাস থেকে ১১ শতাংশ হারে রাজ্য সরকারকে সুদও দিতে হবে। ট্রাইব্যুনালের এই নির্দেশকে রাজ্য সরকার চ্যালেঞ্জ করবে বলেই অনুমান। যদিও এবিষয়ে নবান্নের তরফে এখনও কিছু বলা হয়নি।

এদিন একটি বিবৃতি দিয়ে টাটার তরফে বলা হয়েছে, ‘২০২৩ সালের ৩০ অক্টোবর তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনালে সিঙ্গুরে অটোমোবাইল কারখানা মামলার নিষ্পত্তি হয়েছে। টাটা মোটরসকে ৭৬৫.৭৮ কোটি টাকা দিতে বলেছে ট্রাইব্যুনাল। এছাড়া ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে পুরো ক্ষতিপূরণ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ১১ শতাংশ সুদ দিতে বলা হয়েছে।’

Releated Posts

বিশ্ববিদ্যালয় গড়ার সঙ্গে যুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে ‘সাম্প্রদায়িক’ সমর্থকদের তুষ্ট করছে বিজেপি: অখিলেশ যাদব

লখনউ, ১৯ আগস্ট (আইএএনএস): জেলবন্দি প্রাক্তন রামপুর সাংসদ আজম খানের সঙ্গে যুক্ত একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশি…

ByByNews Desk Aug 19, 2026

আজম খানকে বাঁচতে দিতে চান না সপা নেতারা, তাঁর কালো কাজের খবর তাঁরাই ফাঁস করেন: ওপি রাজভর

লখনউ, ১৯ আগস্ট (আইএএনএস): জেলে বন্দি প্রাক্তন রামপুরের সাংসদ আজম খানের ক্রমবর্ধমান আইনি জটিলতার জন্য সমাজবাদী পার্টি (সপা)…

ByByNews Desk Aug 19, 2026

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করব, অভিযোগ নয়: ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর সফররত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে…

ByByNews Desk Aug 19, 2026

দুর্গাপুজোর আগে বনকর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): দুর্গাপুজোর আগে রাজ্যের বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top