News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৈধ পাসপোর্ট থাকা সত্বেও অবৈধভাবে রাজ্যে প্রবেশের পথে আটক এক বাংলাদেশী যুবক
Image

বৈধ পাসপোর্ট থাকা সত্বেও অবৈধভাবে রাজ্যে প্রবেশের পথে আটক এক বাংলাদেশী যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর : বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও দালাল চক্রের হাত ধরে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের চোখে ধুলো দিয়ে অবৈধভাবে রাজ্যে অনুপ্রবেশ করেও শেষ রক্ষা হল না। সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা অবৈধভাবে রাজ্যে আসা বাংলাদেশি যুবককে শেষ পর্যন্ত আটক করতে সক্ষম হয়েছে। ধৃত বাংলাদেশি যুবকের নাম সোহেল আহমেদ। বাবার নাম শহিদুল্লাহ। বাড়ি নোয়াখালী এলাকায়।
ধৃত যুবকের বক্তব্য কাজের উদ্দেশ্যে সে রাজ্যে এসেছে দালাল চক্রের হাত ধরে। বাংলাদেশের কয়েকজন যুবক মোটা অংকের টাকার বিনিময়ে তাকে তারকাটার বেড়ার উপর দিয়ে ভারতে প্রবেশ করিয়েছে। পরবর্তী সময় বিএসএফ তাকে আটক করেছে।

 বিএসএফ তার কাছ থেকে বৈধ পাসপোর্ট,  বাংলাদেশি টাকা ও বাংলাদেশের সিম কার্ড সহ একটি মোবাইল উদ্ধার করেছে। কৈয়াডেপা বিএসএফ ক্যাম্পের বিএসএফ জওয়ানরা ধৃত যুবককে পরবর্তী সময় মধুপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। মধুপুর থানার এক পুলিশ অফিসার জানিয়েছেন ধৃত বাংলাদেশি যুবক  কাজের সন্ধানে সে অবৈধ ভাবে রাজ্যে এসেছে। তার সাথে বৈধ পাসপোর্ট রয়েছে। তবে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে দালাল চক্রের হদিশ মিলবে বলে আশা ব্যক্ত করেছে পুলিশ।

Releated Posts

জিবিতে ১৭ দিনের শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: জিবি হাসপাতালে শিশু চিকিৎসায় আউটসোর্সিং কর্মীর গাফিলতিতে ১৭ দিনের শিশুর মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ তুলেছেন…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

পুজোর আগেই শেষ হবে চলমান সংঘের পুকুরপাড়ের কাজ, পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২২ আগস্ট: পুজোর আগে চলমান সংঘের পুকুরপাড়ের সৌন্দর্যায়ন ও উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিলেন আগরতলা পুর…

ByByReshmi Debnath Aug 22, 2026

চুরি যাওয়া একটি বাইক সহ তিন কুখ্যাত চোর পুলিশের জালে

আগরতলা, ২২আগস্ট : চুরি যাওয়া একটি বাইক ও একটি বাইসাইকেল সহ একজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

মোহনভোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ই – রিক্সা চালকের মৃত্যু, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে মেলাঘর থানাধীন মোহনভোগের আনন্দপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রান্সমিটারে ফিউজ…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top