News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেস কখনও জনগণের কথা ভাবেনি, সর্বদা নিজেদের ও পরিবারের কথা ভেবেছে : জে পি নাড্ডা
Image

কংগ্রেস কখনও জনগণের কথা ভাবেনি, সর্বদা নিজেদের ও পরিবারের কথা ভেবেছে : জে পি নাড্ডা

ডোঙ্গারগড়, ২৯ অক্টোবর (হি.স.): কংগ্রেস কখনও জনগণের কথা ভাবেনি, তাঁরা সর্বদা নিজেদের ও পরিবারের কথাই ভেবেছে। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। রবিবার ছত্তিশগড়ের ডোঙ্গারগড় বিধানসভার অন্তর্গত থেলকাদিহে আয়োজিত ‘বিজয় সংকল্প মহার‍্যালি’-তে ভাষণ দেওয়ার সময় নাড্ডা বলেছেন, ছত্তিশগড়ে একটিও উন্নয়নমূলক কাজও গোনাতে পারবে না কংগ্রেস, এখানে শুধুমাত্র বিজেপিই উন্নয়নের কাজ করেছে।

নাড্ডা বলেছেন, “ছত্তিশগড় দেব-দেবী, সাহসী সৈনিক ও স্বাধীনতা সংগ্রামীদের ভূমি। শক্তির ক্ষেত্রেও ছত্তিশগড়ের একটি বিশেষ স্থান রয়েছে। নাড্ডা এরপর যোগ করেছেন, ছত্তিশগড় গত ৫ বছর ধরে গ্রহণের কবলে পড়েছে। ভূপেশ বাঘেলের সরকার দুর্নীতিতে গভীরভাবে নিমজ্জিত। এটা একটি প্রতারক সরকার, একটা প্রতিশ্রুতিও পূরণ করেনি। কংগ্রেস শুধুমাত্র নিজের চিন্তা করে, অথচ বিজেপি জনগণের সেবা করে। নাড্ডা জোর দিয়ে বলেছেন, “বিজেপি রিপোর্ট কার্ডের সরকার। যা বলে, তাই করে। মোদীজি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ৪ কোটি বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যার মধ্যে ৩.৫ কোটি বাড়ি তৈরি হয়েছে। ছত্তিশগড়েও ১৪ লক্ষের বেশি বাড়ি মঞ্জুর করা হয়েছিল, কিন্তু ভূপেশ বাঘেল সরকার ১২ লক্ষ বাড়ি তৈরি করতে দেয়নি।”

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top