News Flash

  • Home
  • দেশ
  • বিনামূল্যে কেজি থেকে পিজি পর্যন্ত শিক্ষা দিতে চলেছে ছত্তিশগড় সরকার : রাহুল গান্ধী
Image

বিনামূল্যে কেজি থেকে পিজি পর্যন্ত শিক্ষা দিতে চলেছে ছত্তিশগড় সরকার : রাহুল গান্ধী

রাজনন্দগাঁও, ২৯ অক্টোবর (হি.স.): ছত্তিশগড়ের জনগণকে বড়সড় আশ্বাস দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার ছত্তিশগড়ের রাজনন্দগাঁও-এর জনসভা থেকে রাহুল গান্ধী বলেছেন, বিনামূল্যে কেজি থেকে পিজি পর্যন্ত শিক্ষা দিতে চলেছে ছত্তিশগড় সরকার।

রাহুল বলেছেন, “আমি আগেই বলেছি, দুই ধরনের সরকার আছে, একটি কৃষক, দরিদ্র এবং সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করে, এবং অন্যটি কোটিপতিদের জন্য কাজ করে। ভূপেশ বাঘেল বলেছিলেন, মোদী সরকার আদানির মতো মানুষদের ১৪ লক্ষ কোটি টাকা মকুব করেছে।”
রাহুল আরও বলেছেন, “আমি ছত্তিশগড়ের কৃষকদের বলতে চাই, আমরা গতবার কৃষি ঋণ মকুব করার প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমরা তা পূরণ করেছি, এবং এবারও, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা আবার কৃষি ঋণ মকুব করব।” রাহুল জোর দিয়ে বলেছেন, “পাঁচ বছর আগে কংগ্রেস ছত্তিশগড়ের জনগণকে ৪-৫টি প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার কৃষক ও শ্রমিকদের কথা শুনবে, এই প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা। প্রতিশ্রুতির মধ্যে রয়েছে কৃষি ঋণ মকুব করা এবং প্রতি কুইন্টাল ২,৫০০ টাকায় ধান সংগ্রহ করা। আমি আপনাদের সবার কাছে জানতে চাই, ‘আমরা কি সেই সব প্রতিশ্রুতি পূরণ করেছি?”

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top