News Flash

  • Home
  • দিনের খবর
  • শিলচরের মধুরবন্দে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্ম বসতবাড়ি, দগ্ধ গৃহকর্তা
Image

শিলচরের মধুরবন্দে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্ম বসতবাড়ি, দগ্ধ গৃহকর্তা

শিলচর (অসম), ২৯ অক্টোবর (হি.স.) : কাছাড় জেলা সদর শিলচরের মধুরবন্দে সংঘটিত বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ভস্ম হয়ে গেছে বসতবাড়ি। আগুনে ঝলসে জখম হয়েছেন গৃহকর্তা শাহিন আখতার। পুড়ে ছাই হয়ে গেছে তাঁর বসতবাড়ির আসবাবপত্র, প্রয়োজনীয় জরুরি নথিপত্র সহ যাবতীয় সম্পত্তি।

ঘটনা শনিবার রাতে জনৈক শাহিন আখতারের বাড়িতে সংঘটিত হয়েছে। জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রাতেও নৈশ আহার করে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বিছানায় যান শাহিন। কিছুক্ষণ পর হঠাৎ দেখেন, ঘরের সুইচ বোৰ্ডে স্পার্ক করছে। তাঁর বুঝতে দেরি হয়নি, বোর্ডে শর্ট সাৰ্কিট হয়েছে।

শর্ট সার্কিটের সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে৷ মুহূৰ্তের মধ্যে গোটা ঘর গ্রাস করে ফেলে আগুনের লেলিহান শিখা। ঘটনাটি দেখে প্রতিবেশীরা বালটি, কলস, টিন ইত্যাদি নিয়ে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এরই মধ্যে খবর যায় তারাপুর অগ্নিনিৰ্বাপক কেন্দ্রে। খবর পেয়ে তৎক্ষণাৎ দুটি ইঞ্জিন নিয়ে অগ্নিনিৰ্বাপক বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন অগ্নিনির্বাপক কর্মীরা৷ কিন্তু এর আগেই আগুনের লেলিহান শিখা শাহিন আখতারদের গোটা বাড়ি ছাই করে দিয়েছে৷

বিধ্বংসী অগ্নিকাণ্ডে শাহিন আখতারের প্রায় সব সম্পত্তি পুড়ে ভস্ম হয়ে গেছে। ছাই হয়ে গেছে সব প্রয়োজনীয় নথিপত্র৷ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে৷

এদিকে আগুন নেভাতে গিয়ে গৃহকর্তা শাহিন আখতারের শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে। তিনি চিকিৎসাধীন বলে জানা গেছে৷

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top