News Flash

  • Home
  • দেশ
  • ফিরোজাবাদের কাঠ বাজার এলাকায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২৪টি দোকান
Image

ফিরোজাবাদের কাঠ বাজার এলাকায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২৪টি দোকান

ফিরোজাবাদ, ২৯ অক্টোবর (হি.স.): ভয়াবহ আগুন লাগল উত্তর প্রদেশের ফিরোজাবাদের কাঠ বাজার এলাকায়। রবিবার ভোররাতে কাঠ বাজার এলাকায় অবস্থিত একের পর এক দোকানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছে কমপক্ষে ২৪টি দোকান। ক্ষয়ক্ষতির পরিমান প্রচুর। সৌভাগ্যবশত এই অগ্নিকান্ডে কেউ হতাহত হননি।

শহরের এসপি সরভেশ কুমার মিশ্র বলেছেন, “আমাদের কাছে খবর এসেছে, কাঠ বাজার এলাকায় যেখানে আসবাবপত্র তৈরির কাজ চলছে সেখানে আগুন লেগেছে। ব্যাপক আগুন লেগেছে, আগুন এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। এলাকা খালি করা হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও তথ্য নেই। আগুনে প্রায় ২৪টি দোকান পুড়ে গিয়েছে। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।”

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top