News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে রাজ্যে তিন দিনের সফরে অমিত শাহ
Image

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে রাজ্যে তিন দিনের সফরে অমিত শাহ

ভোপাল, ২৮ অক্টোবর (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য তিনদিনের সফরে যাচ্ছেন। শনিবার তিনি মধ্যপ্রদেশের উদ্দেশে রওনা দেবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তিনি জবলপুর, ছিন্দওয়ারা, ভোপাল, ছতারপুর, রেওয়া, শাহদোল, উজ্জাইন, ইন্দোর এবং গোয়ালিয়র জেলা পরিদর্শন করবেন বলেও দলের তরফে জানানো হয়েছে। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সভা, জনসমাবেশ ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।

অমিত শাহ শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে নাগাদ জবলপুরের রানী দুর্গাবতী হাসপাতালের কাছে আদিবাসী শহীদ রাজা শঙ্কর শাহ এবং তাঁর ছেলে রঘুনাথ শাহকে শ্রদ্ধা জানাবেন। বিজেপির দেওয়া বিজ্ঞপ্তি থেকে আরও জানা গিয়েছে যে, অমিত শাহ দুপুর দেড়টা নাগাদ ভারতীয় জনতা পার্টির জবলপুর বিভাগীয় কার্যালয়ে একটি সভায় ভাষণ দেবেন। বিকেল ৩টে ৪০ নাগাদ শাহ ছিন্দওয়ারা জেলার জুন্নারদেওতে একটি জনসভায় ভাষণ দেবেন। এরপর শাহের, বিজেপির ভোপাল এবং নর্মদাপুরম বিভাগের একটি সভায় ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে।

Releated Posts

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top