News Flash

  • Home
  • খেলা
  • মেট্রিক্স আন্তর্জাতিক তৃতীয় রেটিং দাবায় এন্ট্রির শেষ দিন ৩০ শে
Image

মেট্রিক্স আন্তর্জাতিক তৃতীয় রেটিং দাবায় এন্ট্রির শেষ দিন ৩০ শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর।। এন্ট্রি নেওয়ার শেষ দিন ৩০ অক্টোবর। মেট্রিক্স চেস আকাদেমি আয়োজিত তৃতীয় বর্ষ অপর্ণা দত্ত স্মৃতি প্রাইজমানি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার। ১-‌৬ নভেম্বর হবে আসর। এন এস আর সি সি-‌র যোগা হলঘরে। আসরকে ঘিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। ওই আসরে অংশ নিতে আপাতত দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ১৫০ জন দাবাড়ু এন্ট্রি নিয়ে নিয়েছেন। অংশ নেওয়া দাবাড়ুদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রদীপ তেওয়ারি (‌১৮৫৪), রাহুল সোরম সিং(‌১৮২৩), অজয় কুমার রাই (‌১৮০৬),‌‌‌ রাজদীপ দাস (‌১৭৬৮), কিষান কুমার (‌১৭৬৬), আর্শিয়া দাস (‌১৭০৬) এবং স্নেহাল দাস (‌১৬৯২) প্রমুখ। জানা গেছে, কলকাতা, দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে আরও প্রতিভাবান দাবাড়ুরা আসরে অংশ নেবেন।  রাজ্যে থেকেই কম খরচে আন্তর্জাতিক মানের দাবার আসরে ত্রিপুরার দাবাড়ুদের খেলার সুযোগ করে দিয়েছে মেট্রিক্স চেস আকাদেমি। ‌‌‌‌অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের মেট্রিক্স চেস আকাদেমির কোচ কিরীটী দত্ত-‌র (‌৭০০৫২৯১৯৭৬) কাছে নাম নথিভুক্ত করতে অনুরোধ করা হয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top