News Flash

  • Home
  • দিনের খবর
  • কার্নিভ্যালের মঞ্চ প্রস্তুত, ৩৩ দিন পর বাড়ির বাইরে আসবেন মমতা
Image

কার্নিভ্যালের মঞ্চ প্রস্তুত, ৩৩ দিন পর বাড়ির বাইরে আসবেন মমতা

কলকাতা, ২৭ অক্টোবর, (হি.স.): শুক্রবার রেড রোডের কার্নিভালের প্রস্তুতিপর্ব শেষ। মোট ৯৬টি পুজো এতে অংশ নেবে।এতে অংশ নেওয়ার জন্যই ৩৩ দিন পর বাড়ির বাইরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কার্নিভালে নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্কুল ‘দীক্ষামঞ্জরী’র ছাত্রছাত্রীরা। যে গানটির সঙ্গে ডোনা এবং তাঁর সহশিল্পীরা অনুষ্ঠান করবেন, সেটি লিখেছেন মুখ্যমন্ত্রী। গেয়েছেন মনোময় ভট্টাচার্য।

স্পেন ও দুবাই সফর সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরেছিলেন গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায়। তার পরের দিন এসএসকেএম হাসপাতালে তাঁর পায়ের পুরনো জায়গায় নতুন করে চোট পাওয়ার চিকিৎসা হয়। ২৪ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর চিকিৎসকদের পরামর্শে গৃহবন্দি ছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার ৩৩ দিন পর তিনি বাড়ির বাইরে পা রাখবেন। বিকেলে তাঁর গন্তব্য রেড রোডের পুজো কার্নিভাল।

এই ৩৩ দিন ঘরে থাকলেও প্রশাসন ও দলীয় কর্মসূচির নিয়মিত তদারকি করেছেন। শুধু সশরীরেই থাকতে পারেননি। অক্টোবরের ২ এবং ৩ তারিখ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে তৃণমূলের আন্দোলন ছিল। সেখানেও যেতে পারেননি তৃণমূলনেত্রী।

তার পর ৫ অক্টোবর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের উত্তর গেটের সামনে ধর্নাতেও ছিলেন না। এ বার মহালয়ার আগে থেকে পুজো উদ্বোধনও বাড়ি থেকে ভার্চুয়াল মাধ্যমে করেন মুখ্যমন্ত্রী। মহালয়ার দিন দলের মুখপত্রের উৎসব সংখ্যা উদ্বোধনও করেন ভার্চুয়ালি। গত ১২ অক্টোবর বাড়িতেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top