News Flash

  • Home
  • দেশ
  • হৃদরোগে মৃত্যু রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর ছেলের
Image

হৃদরোগে মৃত্যু রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর ছেলের

মেখলিগঞ্জ, ২৭ অক্টোবর (হি.স.): মারা গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর ছেলে হীরকজ্যোতি অধিকারী। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর। হীরকজ্যোতি পেশায় চিকিৎসক ছিলেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ বাড়িতে বাবার সঙ্গে বসে কথা বলছিলেন তিনি। আচমকা অসুস্থ বোধ করায় হীরকজ্যোতিকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার তাপস কুমার দাস জানিয়েছেন, কার্ডিয়াক রেসপিরেটরি ফেলিওর ও ক্রনিক কিডনি সংক্রান্ত রোগের কারণে মৃত্যু হয়েছে হীরকজ্যোতির বলে মনে করা হচ্ছে। কুচলিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অস্থায়ী ডাক্তার হীরকজ্যোতি। জেলা তৃণমূল যুব’র সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে মেখলিগঞ্জে।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে উঠে এসেছিল বিধায়ক পরেশ অধিকারীর নাম। বাম আমলে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্রী ছিলেন। দীর্ঘদিন ধরেই বামপন্থী রাজনীতি করেছেন তিনি। এরপর রাজ্যে পালাবদলের পর তিনি তৃণমূলে যোগদান করেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়ান তিনি। যদিও লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হন।

এরপর ফের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন পরেশ। তৃণমূল জমানায় শিক্ষা প্রতিমন্ত্রী হন তিনি। তবে রাজ্যে শিক্ষক দুর্নীতি কাণ্ডে তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম উঠে আসে। বিরোধীরা অভিযোগ করেন, নিজের প্রভাব খাটিয়ে নিজের মেয়ে অঙ্কিতা অধিকারীকে স্কুলে শিক্ষকতার চাকরি পাইয়ে দিয়েছেন। এমনকি, তাঁর পরিবারের আরও একাধিক সদস্যকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন বিরোধীরা। তাঁর বাড়িতে ইডি তল্লাশি হয়। পরে আদালতের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় তাঁকে।

প্রসঙ্গত, পরেশ অধিকারী নিজের মেয়েকে ছাড়াও আরও কয়েকজনকে পদের সুবিধা দিয়েছেন বলে অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরেশ অধিকারীর পরিবারের ৩১ জন সদস্যদের নামের তালিকা প্রকাশ করে শুভেন্দু অধিকারী দাবি করেন, প্রত্যেকেই কোনও না কোনও ভাবে বেনিয়মের মাধ্যমে কর্মরত হয়েছেন।

উল্লেখ্য, বিতর্কে জড়ানোর পর তাঁকে তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রিত্ব পদ হারাতে হয়। মন্ত্রিত্ব হারানোর পর জেলার রাজনীতিতে কিছুটা কোণঠাসা হয়ে পড়েন পরেশ অধিকারী।

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top