News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মূল্যবৃদ্ধির ছেঁকা খেয়েও ধনদেবীর আরাধনায় বাজারমুখী জনতা, বিকিকিনি নিয়ে ব্যবসায়ীদের মিশ্র প্রতিক্রিয়া
Image

মূল্যবৃদ্ধির ছেঁকা খেয়েও ধনদেবীর আরাধনায় বাজারমুখী জনতা, বিকিকিনি নিয়ে ব্যবসায়ীদের মিশ্র প্রতিক্রিয়া

আগরতলা, ২৭ অক্টোবর: সবেমাত্র শারদোৎসব শেষ হয়েছে, তার রেষ কাটতে না কাটতেই কোজাগরী লক্ষ্মী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামীকাল প্রতিটি ঘরে ঘরে পুজিত হবেন মা লক্ষ্মী। ধনদেবীর আরাধনায় রাজ্যের বিভিন্ন বাজারে যাবতীয় প্রস্তুতি এখন তুঙ্গে। পুজোর যাবতীয় উপকরণের দাম শুনলে মূল্যবৃদ্ধির ছেঁকা লাগছে। সবজি থেকে ফল, সব কিছুরই দাম উর্ধমুখী। তবুও, বাজারে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। 

 বাঙালি ধর্মপ্রাণ জনগণ মেতে উঠবে আরও একটি উৎসবের আনন্দে। ঘরে ঘরে পূজিত হবে মা লক্ষ্মী। ইতিমধ্যেই বিভিন্ন বাজারগুলিতে জমজমাট প্রস্ততি। বাজারে দেবী মূর্তি নিয়ে হাজির হচ্ছেন বিক্রেতারা। ফুল, বেলপাতা থেকে পুজোর যাবতীয় উপকরণ এখন বাজারে যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে। তবে দাম শুনলে গৃহস্থের গায়ে ফোস্কা লাগছে। কারণ, সবজি থেকে ফল, সব কিছুরই দাম উর্ধমুখী।

জনৈক ক্ষুদ্র ব্যবসায়ীর মতে, লক্ষ্মী পূজার বাজার মন্দা। গত বছরের তুলনায় এবছর কম দামে বিক্রি হচ্ছে লক্ষ্মী প্রতিমা। মায়ের প্রতিমা তৈরী করতে বিভিন্ন সমগ্রীর মূল্য অনুযায়ী প্রতিমার মূল্য তেমন পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

আরও এক ব্যবসায়ী জানান, গতবছরের তুলনায় এবছর বাজার ভালো। পুজো উপলক্ষ্যে সব কিছুরই দাম উর্ধমুখী, কিন্তু বাজারে জিনিসের চাহিদা রয়েছে। 

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top