News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ন্যায্য মূল্যের দোকানে ভর্তুকি মূল্যে সরিষার তৈল সরবরাহের সূচনা করলেন খাদ্যমন্ত্রী
Image

ন্যায্য মূল্যের দোকানে ভর্তুকি মূল্যে সরিষার তৈল সরবরাহের সূচনা করলেন খাদ্যমন্ত্রী

আগরতলা, ২৭ অক্টোবর: ন্যায্য মূল্যের দোকানে ভর্তুকি মূল্যে সরিষার তৈল সরবরাহের সূচনা করলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

পূর্ব ঘোষিত অনুযায়ী আজ থেকে ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে সরকারী ন্যায্য মূল্যের দোকানের ভর্তুকি মূল্যে রান্নার কাজে ব্যবহৃত সরিষার তৈল সরবরাহ সূচনা হয়েছে। এরই অঙ্গ হিসেবে রাজধানী আগরতলার কয়েকটি ন্যায্য মূল্যের দোকানে মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিত থেকে উপভোক্তাদের হাতে লক্ষ্মী পুজোর প্রাক মুহূর্তে সরকারী ভর্তুকি মূল্যে সঠিক গুণমান সম্পন্ন রান্নার কাজে ব্যবহৃত সরিষার তৈল তুলে দিয়েছেন।

এদিন শ্রী চৌধুরী সুর চড়িয়ে বলেন, শারদোৎসবের প্রাক্কালে রাজ্যের সহজ-সরল জনগণকে বিভ্রান্ত করতে ময়দানে নেমেছিল  বিরোধীদল। বিভিন্নভাবে তারা জনগণকে বিভ্রান্ত করেছিল।

এদিন তিনি সবাইকে আশ্বস্ত করেছেন, আগামী দীপাবলী উৎসবের আগে রাজ্যের প্রত্যেকটি ন্যা্য্য মূল্যের দোকানের মাধ্যমে উপভোক্তারা তাদের সরকারী ভর্তুকি মূল্যে প্রাপ্য সরিষার তৈল হাতে পেয়ে যাবেন। 

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top