News Flash

  • Home
  • দেশ
  • ‘ইট রাইট স্টেশন’ সার্টিফিকেট অর্জন হরিশ্চন্দ্রপুর ও লামডিং রেলওয়ে স্টেশনের
Image

‘ইট রাইট স্টেশন’ সার্টিফিকেট অর্জন হরিশ্চন্দ্রপুর ও লামডিং রেলওয়ে স্টেশনের

গুয়াহাটি, ২৬ অক্টোবর (হি.স.) : যাত্রীদের উচ্চমান ও পুষ্টিসমৃদ্ধ খাবার প্রদান করার স্বীকৃতি হিসেবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের হরিশ্চন্দ্রপুর এবং লামডিং রেলওয়ে স্টেশনকে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই) ‘ইট রাইট স্টেশন’ সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করেছে।

এ খবর দিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। তিনি জানান, স্টেশন দুটি এফএসএসএআই কর্তৃক প্রতিষ্ঠিত নির্দেশনাগুলির যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এই মর্যাদা পাওয়ার ক্ষেত্রে গুয়াহাটি রেলওয়ে স্টেশনের পর উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্টেশন রূপে পরিগণিত হয়েছে। উভয় স্টেশনকেই এই সার্টিফিকেটটি চলতি বছর (২০২৩) ১৯ অক্টোবর থেকে আগামী ২০২৫ সালের ১৮ অক্টোবর পর্যন্ত সময়ের জন্য প্রদান করা হয়েছে।

এছাড়া সব্যসাচী দে আরও জানান, যাত্রীদের সুরক্ষিত ও স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া নিশ্চিত করার প্রচেষ্টায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে ভবিষ্যতে এফএসএসএআই কর্তৃক ‘ইট রাইট স্টেশন’ হিসেবে যোগ্যতা অর্জন করার জন্য রঙিয়া, তিনসুকিয়া, আলিপুরদুয়ার জংশন এবং কাটিহারের মতো আরও স্টেশনকে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর জন্য যাবতীয় প্রচেষ্টাও চালানো হচ্ছে বলে জানান তিনি।

তিনি জানান, এর আগে গত ২ জুন থেকে ২০২৫ সালের ২ জুন পর্যন্ত সময়ের জন্য এফএসএসএআই দ্বারা উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের গুয়াহাটি রেলওয়ে স্টেশনকে ‘ইট রাইট স্টেশন’ সার্টিফিকেটে পুরস্কৃত করা হয়েছে।

উল্লেখ্য, গুণগত মানসম্পন্নভাবে খাদ্য সংরক্ষণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য রেলওয়ে স্টেশনগুলিকে এফএসএসএআই ‘ইট রাইট স্টেশন’ সার্টিফিকেট প্রদান করেছে। যে সমস্ত স্টেশন যাত্রীদের সুরক্ষিত ও স্বাস্থ্যকর খাবার প্রদানের ক্ষেত্রে মানদণ্ড নির্ধারণ করে থাকে সেই সমস্ত রেলওয়ে স্টেশনকে এফএসএসএআই এই সার্টিফিকেট দিয়ে থাকে। এফএসএসএআই-এর তালিকাভুক্ত থার্ড-পার্টি অডিট এজেন্সির পর্যবেক্ষণের পর স্টেশনগুলিকে এই সার্টিফিকেট দেওয়া হয়েছে।

ভারতীয়দের জন্য সুরক্ষিত, স্বাস্থ্যকর ও টেকসই খাবার নিশ্চিত করার লক্ষ্যে দেশের খাদ্য ব্যবস্থাকে রূপান্তর করতে এফএসএসএআই-এর বৃহৎ মাপের প্রচেষ্টা ‘ইট রাইট ইন্ডিয়া’ আন্দোলনের একটি অংশ হলো এই সার্টিফিকেট।

Releated Posts

নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভোপালে কংগ্রেসের বিক্ষোভ, দিগ্বিজয় সিং-সহ একাধিক নেতা আটক

ভোপাল, ৩০ মে (আইএএনএস) : নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে শনিবার ভোপালে বিক্ষোভ…

ByBySandeep Biswas May 30, 2026

৩ জুন কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ডি.কে. শিবকুমার, অনুষ্ঠান হবে সাদামাটা

বেঙ্গালুরু, ৩০ মে (আইএএনএস): কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটি (কেপিসিসি) শনিবার ঘোষণা করেছে যে কেপিসিসি সভাপতি ডি.কে. শিবকুমার আগামী…

ByByNews Desk May 30, 2026

টাটা গোষ্ঠী আবার বাংলায় বিনিয়োগ নিয়ে ফিরবে, দাবি রাজ্য বিজেপি সভাপতির

কলকাতা, ৩০ মে (আইএএনএস): টাটা গোষ্ঠী নতুন বিনিয়োগ প্রস্তাব নিয়ে আবার পশ্চিমবঙ্গে ফিরবে বলে দাবি করলেন রাজ্য বিজেপি…

ByByNews Desk May 30, 2026

‘অপারেশন সিঁদুর’ এখনও চলমান, প্রয়োজনে ‘অপারেশন সিঁদুর ২.০’-র জন্য প্রস্তুত তিন বাহিনী: সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী

পুনে, ৩০ মে (আইএএনএস): ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শনিবার বলেছেন, ‘অপারেশন সিঁদুর’ এখনও চলমান রয়েছে এবং…

ByByNews Desk May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top