News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খ্রিস্টান ধর্ম গ্রহণ করা ১৬ পরিবারের মধ্যে ১৪ পরিবার ফের চাকমা সম্প্রদায়ে দিরে এলেন
Image

খ্রিস্টান ধর্ম গ্রহণ করা ১৬ পরিবারের মধ্যে ১৪ পরিবার ফের চাকমা সম্প্রদায়ে দিরে এলেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর : পেচারথল এলাকার চাকমা সম্প্রদায় থেকে খ্রীস্টান ধর্ম গ্রহণ করা ১৬ পরিবারের মধ্যে ১৪ পরিবার ফের নিজ ধর্মে ফিরে আসেন। বৃহস্পতিবার আগরতলা টাউন হলে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সংগঠনের সম্পাদক শান্তি বিকাশ চাকমা। এদিন ত্রিপুরা রেজ্য চাকমা সামাজিক পরিষদের উদ্যোগে চাকমা জেনারেল অ্যাসেম্বলি হয়। উপস্থিত ছিলেন চাকমা সমাজের প্রধান সমাজপতি দেবযান চাকমা, সহ- প্রধান সমাজপতি যোগমায়া চাকমা, সহ প্রধান সমজপতি নির্মল চাকমা, প্রবীণ সাংবাদিক স্রোত রঞ্জন খিসা সহ অন্যান্যরা। এদিন তাদের জেনারেল অ্যাসেম্বলি শেষে সাংবাদিক সম্মেলন করা হয় আগরতলা টাউন হলে। এদিন সংগঠনের সম্পাদক অভিযোগ করেন, বিভিন্ন অপকৌশল প্রয়োগ করে ১৬ পরিবারকে ধর্মান্তকরণ করা হয়েছিল। তারা পরে সমস্ত বিষয় বুঝতে পেরে ১৪ পরিবার ফের নিজের চাকমা ধর্মে ফিরে আসেন। তিনি বলেন, তাদের সংস্কৃতি আজকে বিপন্নের মুখে। তাই তাদের সংস্কৃতি- সমাজ ব্যবস্থা যাতে রক্ষা করা যায়, সেজন্য যাতে প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে

Releated Posts

জিবিতে ১৭ দিনের শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: জিবি হাসপাতালে শিশু চিকিৎসায় আউটসোর্সিং কর্মীর গাফিলতিতে ১৭ দিনের শিশুর মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ তুলেছেন…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

পুজোর আগেই শেষ হবে চলমান সংঘের পুকুরপাড়ের কাজ, পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২২ আগস্ট: পুজোর আগে চলমান সংঘের পুকুরপাড়ের সৌন্দর্যায়ন ও উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিলেন আগরতলা পুর…

ByByReshmi Debnath Aug 22, 2026

চুরি যাওয়া একটি বাইক সহ তিন কুখ্যাত চোর পুলিশের জালে

আগরতলা, ২২আগস্ট : চুরি যাওয়া একটি বাইক ও একটি বাইসাইকেল সহ একজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

মোহনভোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ই – রিক্সা চালকের মৃত্যু, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে মেলাঘর থানাধীন মোহনভোগের আনন্দপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রান্সমিটারে ফিউজ…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top