News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতিমা নিরঞ্জনে দুই ক্লাবের বচসার জেরে আক্রান্ত চার
Image

প্রতিমা নিরঞ্জনে দুই ক্লাবের বচসার জেরে আক্রান্ত চার

নিজস্ব প্রতিনিধি, অমরপুর, ২৬ অক্টোবর : অমরপুরে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে আক্রান্ত চারজন। শ্লীলতাহানির শিকার মহিলাও। অভিযুক্তের নাম পুলক সাহা। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে গাড়ির পাশ কাটানো নিয়ে দুই পূজা কমিটির মধ্যে বচসা বাঁধে। তারপর এলাকার সিপিআইএম কর্মী পুলক সাহা কংগ্রেস কর্মী রাজেশ দাসকে মারধর করে বলে অভিযোগ। সে সময় এগিয়ে আসে রাজেশের স্ত্রী সহ পলাশ সাহা, ইমন সাহা সহ অন্যান্যরা। অভিযুক্ত পুলক পলাশ সাহা ও ইমন সাহার উপরে মারমুখী হয়ে মারধোর করে বলে অভিযোগ।  এলাকার এক মহিলাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বর্তমানে রাজেশ সাহা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তাকে প্রথমে গুরুতর আহত অবস্থায় গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। রাজেশের মাথায় রক্ত জমাট বেঁধেছে। চিকিৎসক সার্জারি লাগবে বলে জানিয়েছে তার স্ত্রীকে বলে জানান। রাজেশের বাড়ি অমরপুর শান্তিপল্লী এলাকায়। অভিযুক্ত পুলকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান তার স্ত্রী।

Releated Posts

অতিরিক্ত বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি: কল্যাণপুরে বিজেপির ধন্যবাদ ও অভিনন্দন র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২২ আগস্ট: অতিরিক্ত বিদ্যুৎ মাসুলের বোঝা থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের পক্ষ থেকে ১০০…

ByByReshmi Debnath Aug 22, 2026

অটো ও ই-রিক্সা শ্রমিকদের উপর ধরপাকড় বন্ধের দাবি, পরিবহন দপ্তরের বিরুদ্ধে সরব দুই শ্রমিক সংগঠন

আগরতলা, ২২ আগস্ট: আগরতলা শহরে অটো, ই-অটো ও ই-রিক্সা চলাচলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি: রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগরতলায় ধন্যবাদ র‍্যালি

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি প্রদানের রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজধানী আগরতলায় ধন্যবাদ ও…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

জিবিতে ১৭ দিনের শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: জিবি হাসপাতালে শিশু চিকিৎসায় আউটসোর্সিং কর্মীর গাফিলতিতে ১৭ দিনের শিশুর মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ তুলেছেন…

ByByTaniya Chakraborty Aug 22, 2026
Scroll to Top