নিজস্ব প্রতিনিধি, অমরপুর, ২৬ অক্টোবর : অমরপুরে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে আক্রান্ত চারজন। শ্লীলতাহানির শিকার মহিলাও। অভিযুক্তের নাম পুলক সাহা। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে গাড়ির পাশ কাটানো নিয়ে দুই পূজা কমিটির মধ্যে বচসা বাঁধে। তারপর এলাকার সিপিআইএম কর্মী পুলক সাহা কংগ্রেস কর্মী রাজেশ দাসকে মারধর করে বলে অভিযোগ। সে সময় এগিয়ে আসে রাজেশের স্ত্রী সহ পলাশ সাহা, ইমন সাহা সহ অন্যান্যরা। অভিযুক্ত পুলক পলাশ সাহা ও ইমন সাহার উপরে মারমুখী হয়ে মারধোর করে বলে অভিযোগ। এলাকার এক মহিলাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বর্তমানে রাজেশ সাহা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তাকে প্রথমে গুরুতর আহত অবস্থায় গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। রাজেশের মাথায় রক্ত জমাট বেঁধেছে। চিকিৎসক সার্জারি লাগবে বলে জানিয়েছে তার স্ত্রীকে বলে জানান। রাজেশের বাড়ি অমরপুর শান্তিপল্লী এলাকায়। অভিযুক্ত পুলকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান তার স্ত্রী।

প্রতিমা নিরঞ্জনে দুই ক্লাবের বচসার জেরে আক্রান্ত চার
Tags:
Releated Posts
সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন
কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…
গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান
আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি উপলক্ষে গাঙ্গাইল রোডে স্বচ্ছ ভারত অভিযান
আগরতলা, ১৬ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক ও…
৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর
আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…


















