News Flash

Image

ওদালগুড়ির কছারি ভেটিটোপে চুরি ৪১ দিনের শিশুসন্তান

ওদালগুড়ি (অসম), ২৫ অক্টোবর (হি.স.) : ওদালগুড়ি জেলার অন্তর্গত কছারি ভেটিটোপ গ্রামে সংগঠিত হয়েছে মানবসমাজকে লজ্জানতকারী এক ঘটনা৷ গ্রামের দরিদ্র জনৈক ফইজুল হকের ৪১ দিনের একটি শিশুসন্তানকে কে বা কারা চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

প্ৰাপ্ত তথ্যে জানা গেছে, অন্য দিনের মতো গত রাতেই ৪১ দিনের শিশুসন্তানকে বুকে জড়িয়ে ঘুমিয়েছিলেন মা৷ কিন্তু আজ বুধবার ভোররাত প্রায় তিনটা নাগাদ মা যখন ঘুমে আচ্ছন্ন, তখন তাঁর কোল খালি করে কোনও এক দুষ্ট চক্ৰ চুরি করে নিয়ে যায় শিশুটিকে৷ ঘুম ভেঙে সন্তানকে পাশে না পেয়ে চিৎকার করে ওঠেন মা৷ শুরু হয় সন্তানের খোঁজে দৌড়ঝাপ৷ ততক্ষণে শিশু চোর পালিয়ে গা ঢাকা দেয়৷

ঘটনা সম্পর্কে আজ সকালে ওরাং থানায় খবর দেন বাবা ফইজুল হক ও গ্রামের মানুষ৷ খবর পেয়ে থানা থেকে পুলিশের দল গিয়ে ঘটনাস্থলে হাজির হয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এদিকে শিশুসন্তান চুরিকে কেন্দ্ৰ করে গোটা গ্রামে তীব্ৰ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top