News Flash

  • Home
  • দিনের খবর
  • শক্তি কমেছে ‘হামুন’-এর; পশ্চিমবঙ্গে আপাতত বৃষ্টি নয়, আবহাওয়া রয়েছে মনোরম
Image

শক্তি কমেছে ‘হামুন’-এর; পশ্চিমবঙ্গে আপাতত বৃষ্টি নয়, আবহাওয়া রয়েছে মনোরম

কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.): বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ নিজস্ব শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বুধবার সকালে ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ‘হামুন’-এর শক্তিক্ষয় হওয়া শুরু হয়ে গিয়েছে। ছ’ঘণ্টা ধরে বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব দিক থেকে প্রতি ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিবেগে আরও উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উপকূল পার করে তা চট্টগ্রামের দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ৪০ কিলোমিটার দূরে এবং খেপুপাড়ার পূর্ব দিক থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়া বিশেষজ্ঞেরা জানিয়েছেন, আগামী ছ’ঘণ্টায় ঘূর্ণিঝড় তার শক্তি আরও কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এই গভীর নিম্নচাপটি আরও ছ’ঘণ্টা পর শক্তি কমিয়ে নিম্নচাপে পরিণত হবে। মঙ্গলবার মধ্যরাতে বাংলাদেশ উপকূলে ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯৫ কিলোমিটার। আপাতত পশ্চিমবঙ্গে দুর্যোগের কোনও আশঙ্কা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এবার ধীরে ধীরে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। বাড়বে শীতের আমেজ। বুধবার সকাল থেকেই পরিষ্কার ছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ, কোনও জেলায় বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। এবার ধীরে ধীরে শীতের আগমণ হবে বঙ্গভূমিতে, আবহাওয়া রয়েছে মনোরমই।

Releated Posts

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top