News Flash

Image

চালসায় ধানখেত থেকে উদ্ধার যুবকের দেহ

চালসা, ২৪ অক্টোবর (হি. স.) : দশমীর সকালে জলপাইগুড়ির বাতাবাড়ি খড়পাড়া এলাকার ধানখেত থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। মঙ্গলবার সকালে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম কমল রায়। বাড়ি বাতাবারি এলাকায়। তিনি পেশায় টোটোচালক ছিলেন। মঙ্গলবার সকালে একটি ধানখেতের মধ্যে বাইক সমেত কমল রায়ের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। ঘটনাস্থলে পৌঁছোয় মেটেলি থানার পুলিশ। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে কী কারণে ওই যুবকের মৃত্যু হল সেই সম্পর্কে কিছু জানা যায়নি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে কমল বাড়ি থেকে বাইক নিয়ে বের হয়েছিল। রাতভর সে আর বাড়ি ফেরেনি। এরপর এদিন সকালে তাঁর দেহ উদ্ধার হয়।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top