News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঠাকুর দেখতে বেরিয়ে দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ২ জনের
Image

ঠাকুর দেখতে বেরিয়ে দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ২ জনের

উত্তর দিনাজপুর, ২৪ অক্টোবর (হি.স.) : নবমীর রাতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে রাস্তায় বেরিয়ে আর বাড়ি ফেরা হল না দুই দর্শনার্থীর। আচমকা পণ্যবাহী লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন দুই যুবক। গুরুতর জখম একজন।

উৎসবের মরশুমে উত্তর দিনাজপুরের করণদিঘির টুঙ্গিদিঘি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় শোকের ছায়া। সড়ক ঘেঁষে ফুটপাত ধরে চার বন্ধু গল্প করতে করতে খোশমেজাজে হাঁটছিলেন। সেই সময় পিছন থেকে দ্রুত গতিতে ছুটে আসা পণ্যবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ ফুটপাতে উঠে সজোরে ধাক্কা দিয়ে চাকায় পিষে দেয় দুই যুবককে। ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়ে আরও এক বন্ধু।

চোখের সামনে ভয়াবহ দৃশ্যের আকস্মিকতায় হতভম্ব হয়ে যান অন্যান্য দর্শনার্থীরা। দ্রুত ছুটে যান স্থানীয় লোকজন। কিন্তু শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। জখম যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ পৌঁছে জোড়া দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। সেই সঙ্গে ঘাতক পণ্যভর্তি লরিকে আটক করে পুলিশ।

মৃত যুবকের প্যান্টের পকেট থেকে একটা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মৃতদের নাম কৈলাস সিংহ (২২)। বিহারের বলরামপুর থানার ক্ষয়রন গ্রামের বাসিন্দা। মৃত অন্য যুবকের নাম জানা যায়নি। অন্যদিকে, হাসপাতালে ভর্তি জখম বছর তেইশের শুভজিৎ সিংহের বাড়ি করণদিঘির ভাগশালা গ্রামে। করণদিঘির আইসি পলাশ মোহন্ত বলেন, “মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।”

Releated Posts

কাতারের রাস লাফান দুর্ঘটনা: নিহত ১২ ভারতীয়ের দেহ দেশে ফেরানো সম্পন্ন, হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা

নয়াদিল্লি/দোহা, ২৭ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ শিল্প দুর্ঘটনায় নিহত ১২ জন ভারতীয় নাগরিকের সকলের…

ByByNews Desk Jun 27, 2026

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

গুজরাট সফরে ‘ভারত ট্যাক্সি’ উদ্যোগ ও ‘পিএম ফ্যামিলি কেয়ার ট্র্যাকার’ পাইলট প্রকল্পের সূচনা করবেন অমিত শাহ

গান্ধীনগর, ২৬ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ ২৭ ও ২৮ জুন গুজরাট সফরে একাধিক সরকারি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top