News Flash

  • Home
  • দেশ
  • পুজোর মধ্যে দাপট শাসকদলের, বীরভূমে রাস্তা অবরোধ তৃণমূল কংগ্রেসের
Image

পুজোর মধ্যে দাপট শাসকদলের, বীরভূমে রাস্তা অবরোধ তৃণমূল কংগ্রেসের

বীরভূম, ২৩ অক্টোবর (হি.স.): পুজোতেও দাপট শাসকদলের, অবরোধ। সোমবার নবমীর সকালে সিউড়ির করিধ্যা গ্রামে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী সমর্থকরা। বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের করিধ্যা গ্রামে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটি ব্যানার ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, ছোড়া গ্রামের কাছ থেকে সিউড়ি শহরের ঢোকার মুখ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যে ক’টি ব্যানারের গেট ছিল সমস্ত গেটে তৃণমূলের ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে।

প্রতিবাদে করিধ্যা গ্রামের তেঁতুলতলা মোড়ের কাছে রাস্তা অবরোধ করে তৃণমূল কংগ্রেস। নবমীর সকালে রাস্তা অবরোধ হয়ে যাওয়ায় অসুবিধার মধ্যে পড়ে সাধারণ মানুষ। ঘটনাস্থলে উপস্থিত হয় সিউড়ি থানার পুলিশ। যদিও বিষয়টিকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির পাল্টা দাবি, মদ্যপ অবস্থায় কেউ এই ধরনের কাজ করতে পারে, বিজেপি এর সঙ্গে যুক্ত নয়। এক্ষেত্রে তাঁরা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব খাঁড়া করেছেন। তাঁদের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেও এমনটা হতে পারে। তবে পুজোর মধ্যে পোস্টার ছেঁড়া কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়।

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top