News Flash

  • Home
  • দেশ
  • সতর্ক পুলিশ বাহিনী ছাড়া কোনও দেশেই সীমান্ত নিরাপত্তা অথবা অভ্যন্তরীণ নিরাপত্তা সম্ভব নয় : অমিত শাহ
Image

সতর্ক পুলিশ বাহিনী ছাড়া কোনও দেশেই সীমান্ত নিরাপত্তা অথবা অভ্যন্তরীণ নিরাপত্তা সম্ভব নয় : অমিত শাহ


নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): জাতীয় পুলিশ স্মৃতি দিবস উপলক্ষে সাহসী পুলিশ বাহিনীকে কুর্নিশ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জোর দিয়ে বলেছেন, সতর্ক পুলিশ বাহিনী ছাড়া কোনও দেশেই সীমান্ত নিরাপত্তা অথবা অভ্যন্তরীণ নিরাপত্তা সম্ভব নয়। শনিবার সকালে দিল্লিতে জাতীয় পুলিশ স্মৃতি দিবসের অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানে তিনি আত্মবলিদান দেওয়া পুলিশ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।

অমিত শাহ এদিন বলেছেন, “আমি লক্ষ্য করেছি, দেশের সেবা করা সমস্ত মানুষের মধ্যে পুলিশের দায়িত্ব সবচেয়ে কঠিন, যে কোনও আবহাওয়া অথবা উৎসবে একজন পুলিশ সদস্য সর্বদাই আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন… সন্ত্রাস হোক, অপরাধ হোক অথবা বিপুল জনসমাগম হোক, পুলিশ সর্বদা সাধারণ মানুষের জীবন সুরক্ষিত করার জন্য আছে… আমাদের দেশের পুলিশ সর্বদা প্রতিটি ক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছে।”

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top