News Flash

  • Home
  • দেশ
  • পাটনা বিমানবন্দরে রাষ্ট্রপতি মুর্মুকে বিদায় জানান বিহারের মুখ্যমন্ত্রী
Image

পাটনা বিমানবন্দরে রাষ্ট্রপতি মুর্মুকে বিদায় জানান বিহারের মুখ্যমন্ত্রী

পাটনা, ২০ অক্টোবর (হি.স.) : পাটনা বিমানবন্দরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বিদায় জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিহারে তিন দিনের সফরে ছিলেন। শুক্রবার সকালে তিনি পাটনা থেকে গয়ার উদ্দেশ্যে রওনা হন।

এদিন পাটনা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তাঁকে ফুলের তোড়া ও শাল উপহার দিয়ে বিদায় জানান। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী বিজয় চৌধুরী, মেয়র সীতা সাহু, একাধিক ঊর্ধ্বতন আধিকারিক ও নেতারা। গয়ায় গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এরপরে তাঁর বিহার সফর শেষ হবে এবং তিনি গয়া থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন।
তিন দিনের সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিহারের চতুর্থ কৃষি রোড ম্যাপ উদ্বোধন করেন। পাটনা সাহেব গুরুদ্বার দর্শন করেন। এছাড়াও তিনি মতিহারিতে মহাত্মা গান্ধী সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং পাটনা এইমস-এর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top