News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুর্গাপূজায় নিরাপত্তার স্বার্থে ৬০০জন টিএসআর কর্মী, ১০০জন সিআরপিএফ কর্মী সহ ৫০০জন ত্রিপুরা পুলিশ কর্মী মোতায়েন
Image

দুর্গাপূজায় নিরাপত্তার স্বার্থে ৬০০জন টিএসআর কর্মী, ১০০জন সিআরপিএফ কর্মী সহ ৫০০জন ত্রিপুরা পুলিশ কর্মী মোতায়েন

ধর্মনগর, ২০ অক্টোবর: দুর্গাপূজাকে সামনে রেখে এবং তার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র রাখতে উত্তর জেলা পুলিশের পক্ষ থেকে দৃঢ় পরিকল্পনা নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে ৬০০ টি এস আর কর্মী, একশ সিআরপিএফ কর্মী, ৫০০ ত্রিপুরা পুলিশ কর্মী, তাছাড়া এনসিসি, স্কাউট গাইড এবং ভলেন্টিয়ারদের নিয়োগ করা হয়েছে। শুক্রবার অর্থাৎ ষষ্ঠীর দিন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সব নিরাপত্তা কর্মীদের নিয়ে এক আলোচনা চক্র বিবিআই মাঠে সম্পন্ন করেন। 

তিনি জানিয়েছেন,  দূর্গা পূজা উপলক্ষে কয়েকটা দিন শান্তি শৃঙ্খলা সুদৃঢ় থাকে তার জন্য উত্তর জেলা পুলিশের পক্ষ থেকে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ৬০০ টি এস আর কর্মী, একশ সিআরপিএফ কর্মী, ৫০০ ত্রিপুরা পুলিশ কর্মী, তাছাড়া এনসিসি, স্কাউট গাইড এবং ভলেন্টিয়ারদের মোতায়েন করা হয়েছে। 

এদিন তিনি আরও জানিয়েছেন, ভারত বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। যানবাহনে চেকিং চলছে, বিভিন্ন হোটেলে হোটেলে পুলিশের চেকিং অব্যাহত রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক করে দেওয়া হচ্ছে যাতে পুজোর সময় পকেটমার ইভটিজিং সহ দুষ্কৃতীদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র থেকে সজাগ থাকার জন্য। প্রয়োজনে মানুষ যাতে আইন নিজেদের হাতে না নিয়ে এবং কোন সন্দেহজনক কিছু ঘটলে সাথে সাথে নিরাপত্তার সাথে যারা জড়িয়ে রয়েছে তাদেরকে খবর দিতে। কারণ দুষ্কৃতীরা চাইবে সুষ্ঠু শান্তি সম্প্রীতির পরিবেশ কে বিনষ্ট করে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করতে। তার থেকে সাধারণ মানুষকে সজাগ থাকতে পুলিশ সুপার জানান।

তাঁর কথায়,  মানুষের স্বার্থে প্রশাসনিক কর্মকর্তারা পূজার দিনগুলিতে শান্তি সংশৃঙ্খলা সম্প্রীতি এবং ঐক্যের উৎসবকে পূর্ণাঙ্গ রূপ দিতে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। 

Releated Posts

নিয়মিতকরণের দাবিতে রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন অনিয়মিত কর্মচারীদের

আগরতলা, ৩১ জুলাই: চাকরি নিয়মিতকরণ, চাকরির নিরাপত্তা এবং সমকাজে সমবেতনের দাবিতে আজ রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মুখ্যমন্ত্রীর হাতে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রতিবেদন, তৃণমূল স্তরের উন্নয়নে নতুন রূপরেখা

আগরতলা, ৩১ জুলাই: প্রায় ১৮ মাসের দীর্ঘ পর্যালোচনা, গবেষণা ও বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শের পর ত্রিপুরার ষষ্ঠ রাজ্য…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top