News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডেকোরেটার মালিকের অবহেলায় প্রান হারালো এক শ্রমিক
Image

ডেকোরেটার মালিকের অবহেলায় প্রান হারালো এক শ্রমিক

আগরতলা, ১৯ অক্টোবরঃ ডেকোরেটার মালিকের অবহেলায় প্রান হারালো এক শ্রমিক। ঘটনার বিবরনে জানা যায় শান্তির বাজার মোটরস্ট্যান্ডে । দূর্গাপূজার প্যান্ডেল নির্মানের দায়িত্ব দেওয়া হয়েছে শান্তির বাজারের স্থানীয় ডেকোরেটর দেবু সাহাকে। অভিযোগ দেবু সাহা কোনোপ্রকারের নিরাপত্তা ছাড়াই শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ। এতে করে অকালে মৃত্যুর মুখে ঢলে পড়ল অসীম বরুয়া নামে এক ব্যক্তি। সমস্ত নির্দেশিকা মেনে পূজা প্যান্ডেল নির্মান হচ্ছে কিনা তার জন্য বিশেষ গুরত্ব দিয়েছেন প্রশাসন। কিন্তু প্যান্ডেল নির্মানকারীরা সঠিকভাবে সতর্কতা অবলম্বন করে প্যান্ডেল নির্মান করছে কিনা তার দিকে নজর দেননি। প্রশাসন যদি সঠিকভাবে নজর দিতেন তাহলে অসীম বরুয়াকে অকালে চলে যেতে হতোনা বলে অভিমত তার পরিবারের। পূজা প্যান্ডেল নির্মানকারী দেবু সাহার গাফিলতির কারনে এই দুর্ঘটনায় প্রান হারালো অসীম বরুয়া। প্যান্ডেল নির্মাণ করতে গিয়ে উপর থেকে পরে যায় সে। কোনো ধরনের নিরাপত্তা সামগ্রী না থাকায় ঘটনাস্থলেই প্রান হারায় সে। এখন প্রশাসন কি ব্যবস্থা গ্রহন করে সেটাই দেখার।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top