News Flash

  • Home
  • দেশ
  • গান্ধীজির সামাজিক ঐক্য ও সমতার দৃষ্টিভঙ্গিই এগিয়ে যাওয়ার পথ : রাষ্ট্রপতি
Image

গান্ধীজির সামাজিক ঐক্য ও সমতার দৃষ্টিভঙ্গিই এগিয়ে যাওয়ার পথ : রাষ্ট্রপতি


মোতিহারি, ১৯ অক্টোবর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার বিহারের মোতিহারিতে মহাত্মা গান্ধী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে ভাষণ দিয়েছেন। এই সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, গান্ধীজির সামাজিক ঐক্য ও সমতার দৃষ্টিভঙ্গিই এগিয়ে যাওয়ার পথ। রাষ্ট্রপতি বলেছেন, গান্ধীজি অহিংসা, সহানুভূতি, নৈতিকতা এবং নিঃস্বার্থ সেবার আদর্শে মানুষের বিশ্বাস বৃদ্ধি করেছিলেন। তিনি ভারতীয় সমাজ, রাজনীতি এবং আধ্যাত্মিকতাকে ভারতের আবেগময় ভূমির সঙ্গে খুব গভীরভাবে সংযুক্ত করেছিলেন। বিশ্ব সম্প্রদায়ের অনেকেই গান্ধীজিতে ভারতের মূর্ত রূপ দেখেন।

রাষ্ট্রপতি বলেছেন, আপনারা সবাই জাতির জনক মহাত্মা গান্ধীর ভারতবর্ষে পরিচালিত প্রথম সত্যাগ্রহের স্মৃতিতে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঐতিহাসিক চম্পারণ সত্যাগ্রহের সময় গান্ধীজি দীর্ঘকাল এই এলাকায় অবস্থান করেছিলেন। প্রায় ১০৬ বছর আগে গান্ধীজির নির্দেশে, চম্পারণের মানুষজন সামাজিক সাম্য ও ঐক্যের পথ অবলম্বন করে এবং ব্রিটিশ শাসনকে মাথা নত করতে বাধ্য করেছিলেন। বর্তমানেও সামাজিক সাম্য ও ঐক্যের একই পথ দেশবাসীকে আধুনিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে এবং ভারত একটি উন্নত দেশ হিসেবে স্বীকৃতি পাবে।

Releated Posts

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনের ২০ দিন, দুই দাবিতে এখনও অচলাবস্থা

রাঁচি, ১২ আগস্ট (আইএএনএস): নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ঝাড়খণ্ডের রাঁচিতে পড়ুয়াদের চলমান আন্দোলন বুধবার ২০ দিনে পড়ল।…

ByByNews Desk Aug 12, 2026

অপারেশন সিঁদুরের পর লস্কর, জইশ ও হিজবুলের অভিযান সরাসরি নিয়ন্ত্রণে আইএসআই

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনগুলির কার্যকলাপের ধরনে বড় পরিবর্তন এসেছে বলে গোয়েন্দা সূত্রে…

ByByNews Desk Aug 12, 2026

সংখ্যালঘুদের নিশানা করতেই এফসিআরএ সংশোধনী: অভিযোগ অখিলেশের, বিল প্রত্যাহারের দাবি বিরোধীদের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন বা এফসিআরএ-র সংশোধনী নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন…

ByByNews Desk Aug 12, 2026

আইএসআই-যোগের সন্দেহে পাকিস্তানি নাগরিক-সহ দু’জনকে গ্রেফতার বঙ্গ এসটিএফের

কলকাতা, ১২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে এক পাকিস্তানি নাগরিক-সহ…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top