News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লির শাহদরায় গুদামের বেসমেন্টে অগ্নিকাণ্ড, দমকলের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা
Image

দিল্লির শাহদরায় গুদামের বেসমেন্টে অগ্নিকাণ্ড, দমকলের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.): দিল্লির শাহদরায় আগুন লাগল একটি গুদামের বেসমেন্টে। বৃহস্পতিবার সকালে দিল্লির শাহাদরার সাই বাবা মন্দিরের কাছে পুশতা রোডের ধারে গান্ধীনগর মার্কেটে অবস্থিত গুদামে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। দমকলের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। মাত্র ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল।

শাহাদরা দমকল স্টেশনের অফিসার অনুপ সিং বলেছেন, “আমরা সকাল ৯.০৫ মিনিট নাগাদ খবর পাই, সাই বাবা মন্দিরের কাছে (শাহদরায়) পুশতা রোডের ধারে একটি দোকানে আগুন লেগেছে। আমরা পৌঁছে দেখি দোকানের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং একটি বড় বিপর্যয় এড়ানো গিয়েছে।” তিনি আরও বলেছেন, “গোডাউনে এসি কম্প্রেসার, ফ্রিজ কম্প্রেসার, এলপিজি সিলিন্ডার এবং অক্সিজেন সিলিন্ডার রয়েছে, সময়মতো না পৌঁছলে বড় ধরনের ঘটনা ঘটতে পারত। কেউ আহত হয়নি। আমরা ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করেছি।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top