News Flash

  • Home
  • দেশ
  • কুন্তলকে কেন্দ্রীয় গোয়েন্দাদের নির্যাতনের অভিযোগ শোনার নির্দেশ হাইকোর্টের
Image

কুন্তলকে কেন্দ্রীয় গোয়েন্দাদের নির্যাতনের অভিযোগ শোনার নির্দেশ হাইকোর্টের

কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.) : কেন্দ্রীয় গোয়েন্দারা নির্যাতন করছেন বলে অভিযোগ করেছিলেন নিয়োগ মামলায় গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ। কলকাতা হাই কোর্ট নির্দেশ দিল, তাঁর সেই অভিযোগ খতিয়ে দেখতে হবে।

এই ব্যাপারে সিঙ্গল বেঞ্চকেই দায়িত্ব দিয়েছে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। যে সিঙ্গল বেঞ্চ এর আগে বলেছিল, এ বিষয়ে তদন্ত চালানোর প্রয়োজন নেই। কুন্তলের অভিযোগ সংক্রান্ত একটি মামলা এর আগে উঠেছিল বিচারপতি অমৃতা সিংহের একক বেঞ্চে। নিম্ন আদালতের একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সংস্থা ইডি-সিবিআই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল। নিম্ন আদালত বলেছিল, কুন্তলের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করতে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাল্টা আর্জি শুনে বিচারপতি সিংহ বলেন, তদন্তের আপাতত প্রয়োজন নেই। নিম্ন আদালতের ওই নির্দেশকে নিস্ক্রিয় করেন তিনি।

বিচারপতি সিংহের সেই নির্দেশ চ্যালেঞ্জ এর পরে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে যান কুন্তল। বুধবার সেই মমলারই শুনানি ছিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে। দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, তদন্তকারী সংস্থার বিরুদ্ধে নির্যাতনের যে অভিযোগ করেছেন কুন্তল তা, শুনতে হবে একক বেঞ্চকে।

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top