News Flash

  • Home
  • দিনের খবর
  • তেল আভিভ পৌঁছে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ বাইডেনের, গাজার হাসপাতালের বিস্ফোরণে স্তব্ধ মোদী
Image

তেল আভিভ পৌঁছে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ বাইডেনের, গাজার হাসপাতালের বিস্ফোরণে স্তব্ধ মোদী

তেল আভিভ, ১৮ অক্টোবর (হি.স.): যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে পৌঁছে সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের আগে গাজার যে হাসপাতালে বিস্ফোরণ হয়েছে, তা খতিয়ে দেখেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, গাজার হাসপাতালের বিস্ফোরণের তথ্য দেখে ধারণা, তা অন্য দিক থেকে হয়েছে। অর্থাৎ গাজার হাসপাতালে ইজরায়েলের বোমারু বিমান বিস্ফোরণ ঘটিয়েছে বলে যে দাবি করা হচ্ছিল, তা কার্যত নস্যাৎ করে দেন বাইডেন। গাজার হাসপাতালের বিস্ফোরণ দেখে স্পষ্ট, তা ইজরায়েল করেনি বলে স্পষ্ট জানিয়ে দেন জো বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, হামাস ইজরায়েলে হামলা চালিয়ে ১৩০০ জনকে নৃশংসভাবে হত্যা করেছে। নিহতদের মধ্যে ৩১ জন আমেরিকান। ইজরায়েলে হামলা চালিয়ে হত্যালীলার পাশাপাশি বহু মানুষকে অপহরণ করেছে হামাস। শিশুরাও রয়েছে হামাসের অপহৃতদের তালিকায়। য়ে নৃশংসতা হামাস দেখিয়েছে, তা আইসিসের সমতুল্য বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের আগমন উপলক্ষ্যে কড়া নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয় ইজরায়েলকে। বিশেষ করে তেল আভিভ। বাইডেনের সফরের আগে তেল আভিভে যাতে কোনও অঘটন না ঘটে, তার জন্য সমস্ত ব্যবস্থা নিয়েছে ইজরায়েল সামরিক বাহিনী। বেন গুরিয়ন বিমানবন্দরে বাইডেনকে স্বাগত জানাতে পৌঁছে গিয়েছিলেন ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হরজগ।

এদিকে, গাজার আল আহলি হাসপাতালে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, গাজার আল আহলি হাসপাতালে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত… চলমান সংঘাতে বেসামরিক হতাহতের ঘটনা একটি গুরুতর এবং অব্যাহত উদ্বেগের বিষয়।

Releated Posts

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top