News Flash

  • Home
  • প্রধান খবর
  • বেঙ্গালুরুতে একটি আবাসনে বিধ্বংসী আগুন, ঝাঁপ দিয়ে আহত একজন
Image

বেঙ্গালুরুতে একটি আবাসনে বিধ্বংসী আগুন, ঝাঁপ দিয়ে আহত একজন

বেঙ্গালুরু, ১৮ অক্টোবর (হি.স.) : বেঙ্গালুরুর কোরমঙ্গলা এলাকায় বুধবার একটি বাণিজ্যিক আবাসনের উপরের তলায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকল বিভাগের আটটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আবাসনের মধ্যে থাকা ক্যাফে থেকে আগুনের সূত্রপাত হয়। পথচারীরা বিকট শব্দ ও বিস্ফোরণের আওয়াজ পেয়ে দমকলে খবর দেয়।

বেঙ্গালুরুর কোরমঙ্গলা এলাকায় ফোরাম মলের উল্টোদিকের আবাসনে আগুন লাগে। বেঙ্গালুরুর তাভারেকরের মেইন রোডে মুডপাইপ ক্যাফেতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। বুধবার সকাল ১১টা ৪৫ নাগাদ আগুন লাগে। ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের এডিজিপি এইচ হরিশেকরন জানান, এডিজিপি ফায়ার অ্যান্ড সার্ভিসেস পি হরিশেকরন বলেছেন, “৪-৫টিরও বেশি সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন লেগে যায়। সিলিন্ডার বিস্ফোরিত হয়ে টুকরো টুকরো হয়ে যায়। ৪টি দমকলের ইঞ্জিনকে ডাকা হয়েছে। বিল্ডিং থেকে লাফিয়ে পড়া একজন আহত হয়েছেন। আমরা আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করছি। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে। সন্ধ্যা নাগাদ আমরা আগুন লাগার সঠিক কারণ জানতে পারব।একজন বিশেষজ্ঞকে ডাকতে হবে। কী কারণে বিস্ফোরণ হয়েছে তা বোঝার জন্য।”

Releated Posts

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top