News Flash

Image

প্রধান বললেন প্রতিটি দেশবাসীর মতো আমরাও গর্বিত

চেন্নাই, ১৬ অক্টোবর (হি.স.): ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র প্রধান এস সোমনাথ। সোমবার সকালে চেন্নাইতে প্রজ্ঞানন্দর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরো প্রধান এস সোমনাথ। প্রজ্ঞানন্দর সঙ্গে সাক্ষাতের পর এস সোমনাথ বলেছেন, “প্রত্যেক ভারতীয়র মতো, আমরাও তাঁর কৃতিত্বের জন্য খুবই গর্বিত। সে এখন বিশ্বের ১৫ নম্বরে, বিশ্বের মধ্যে এক নম্বর হবে সে।”

এস সোমনাথ আরও বলেছেন, “দাবা হল ভারতে শুরু হওয়া একটি পুরনো খেলা… আমরাই এর উৎপত্তিস্থল…এটি মন এবং বুদ্ধির খেলা…এটি বুদ্ধিমত্তা, পরিকল্পনা এবং কৌশলের একটি খেলা, যার জন্য ভারত খুবই বিখ্যাত… আমরা গর্বিত যে চাঁদে একটি প্রজ্ঞান রয়েছে, এবং এখানে ভূমিতেও একটি প্রজ্ঞান… আমরা চাঁদে ভারতের জন্য যা করেছি, তিনি ভূমিতে সম্পন্ন করেছেন… তিনি মহাকাশের প্রচারের জন্য আমাদের সঙ্গে কাজ করতে যাচ্ছেন। তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রকৌশল এবং প্রযুক্তি গ্রহণ করতে এবং ভারতকে একটি শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত করার জন্য সে আমাদের সঙ্গে কাজ করছে।”

ইসরো প্রধানের সঙ্গে সাক্ষাতের পর প্রজ্ঞানন্দ বলেছেন, “ইসরো প্রধান এস সোমানাথের সঙ্গে দেখা করে আমরা খুবই গর্বিত। আমি চন্দ্রযান-৩-এর টেক অফ এবং ল্যান্ডিং দেখেছি, আমরা নিজের যাত্রা এবং প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেছি।”

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top