News Flash

  • Home
  • দেশ
  • ১৪ নভেম্বর বন্ধ হচ্ছে গঙ্গোত্রী ধাম; ১৫-তে যমুনোত্রী, বদ্রীনাথ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি
Image

১৪ নভেম্বর বন্ধ হচ্ছে গঙ্গোত্রী ধাম; ১৫-তে যমুনোত্রী, বদ্রীনাথ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি

দেহরাদূন, ১৬ অক্টোবর (হি.স.): আগামী ১৪ নভেম্বর বন্ধ হয়ে যাচ্ছে গঙ্গোত্রী ধাম। এরপর ১৫ নভেম্বর বন্ধ হয়ে যাবে যমুনোত্রী মন্দিরও। সোমবার শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। তবে, বদ্রীনাথ মন্দির কবে বন্ধ হবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। শীতের মরশুমের জন্য ১৪ ও ১৫ নভেম্বর হয়ে যাবে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দির।

শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ নভেম্বর বেলা ১১.৪৫ মিনিটে অন্নকূটের পর গঙ্গোত্রী ধামের দরজা শীতের জন্য বন্ধ থাকবে।১৫ নভেম্বর ভাইফোঁটার দিন যমুনোত্রী ধামের দরজা বন্ধ হয়ে যাবে। ২৪ অক্টোবর বিজয় দশমীতে বদ্রীনাথ ধামের দরজা বন্ধ করার তারিখ নির্ধারণ করা হবে। দরজা বন্ধের তারিখ ঘোষণা করতে বদ্রীনাথ মন্দির প্রাঙ্গণে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top