News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্গোৎসবের প্রাককালে আটক দুই অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী
Image

দুর্গোৎসবের প্রাককালে আটক দুই অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর : দুর্গোৎসবের প্রাককালে আটক দুই অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার গভীররাতে  তাদের আটক করেছে পুলিশ।  মিজানুর রহমান ও মোহাম্মদ আসিফ নামে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবককে এদিন আটক করেছে পূর্ব থানার পুলিশ। রাজধানীর চন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে। কি কারনে তারা এদেশে এসেছে তার তদন্তে নেমেছে পুলিশ। রবিবারই তাদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী। তাদের জিজ্ঞাসাবাদে বাকি তথ্যও বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top