নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর : দুর্গোৎসবের প্রাককালে আটক দুই অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার গভীররাতে তাদের আটক করেছে পুলিশ। মিজানুর রহমান ও মোহাম্মদ আসিফ নামে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবককে এদিন আটক করেছে পূর্ব থানার পুলিশ। রাজধানীর চন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে। কি কারনে তারা এদেশে এসেছে তার তদন্তে নেমেছে পুলিশ। রবিবারই তাদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী। তাদের জিজ্ঞাসাবাদে বাকি তথ্যও বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুর্গোৎসবের প্রাককালে আটক দুই অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী
Tags:
Releated Posts
ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…
ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা
আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…
১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান
আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…
তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা
আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…


















