News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মানুষের জীবন বাঁচাতে সকলকে মূল্যবান রক্তদানে এগিয়ে আসতে হবে: মুখ্যমন্ত্রী
Image

মানুষের জীবন বাঁচাতে সকলকে মূল্যবান রক্তদানে এগিয়ে আসতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর : মানুষের জীবন বাঁচাতে সকলকে মূল্যবান রক্তদানে এগিয়ে আসতে হবে। বিজেপি-র লিগেল সেলের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এইকথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আরো বলেছেন, লোকসংখ্যার ১ শতাংশ রক্ত ব্লাড ব্যাঙ্কে মজুত রাখতে হয়। রক্তের ঘাটতি দেখা দিলে মানুষের অসুবিধা হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বলেন, বিজেপির যতগুলি সেল আছে এর মধ্যে লিগেল সেলের দায়িত্ব অনেক বেশি। রক্তদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রক্ত দেওয়া ও নেওয়ার মধ্যে অদ্ভুত একটা আত্মিক সম্পর্ক চলে আসে। এটা একটা মহান কাজ। সম্প্রতি বক্সনগর ও ধন পুরের উপ- নির্বাচনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের কোন ধর্ম হয় না। একথা মানুষকে বোঝানো গেছে বলেই বক্সনগরের বিজেপি প্রার্থী ৩০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছে।
এদিন শিবিরে বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, একটা রাজ্যের অগ্রগতির মূল মেরুদণ্ড হচ্ছে সমাজকে পরিবর্তন করা। তিনি মন্তব্য করেন, সমাজকে কলুষিত করার জন্য একটা শক্তি সব সময় পেছন দিকে ধাওয়ায় করে। এদিন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা শিবিরে রক্তদাতাদের উৎসাহ দেন। পুরুষদের পাশাপাশি মহিলা আইন জীবীরাও এইদিন রক্ত দান করেন। এদিন রক্তদানের মূল উদ্দেশ্য প্রতিবছর পূজার সময়ে কিছুটা রাজ্যের হাসপাতাল গুলিতে রক্তের ঘাটতি দেখা দেয়। কিন্তু এবছর যাতে এই সমস্যা না হয় সেজন্য বিভিন্ন সংগঠন মহৎ এই কাজে এগিয়ে আসছে।

Releated Posts

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top