News Flash

  • Home
  • দেশ
  • পয়েন্ট টেবিলে ভারত এক লাফে তিন থেকে শীর্ষে
Image

পয়েন্ট টেবিলে ভারত এক লাফে তিন থেকে শীর্ষে

আমেদাবাদ, ১৫ অক্টোবর (হি.স.) : পাকিস্তানকে ৭ উইকেটে হারাল ভারত। আর এই জয়ের ফলে নেট রানরেট অনেকটা বাড়িয়ে নিউজ়িল্যান্ডকে টপকে শীর্ষে পৌঁছে গেলেন রোহিত শর্মারা।

পাকিস্তানকে হারানোর পর ৩ ম্যাচের ৩টি জিতে ৬ পয়েন্ট ভারতের। রোহিতদের নেট রানরেট ১.৮২১। দ্বিতীয় স্থানে নেমে গেল নিউজিল্যান্ড। ৩ ম্যাচ খেলে তাদেরও পয়েন্ট ৬। কিউইদের নেট রানরেট ১.৬০৪। তিন নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা একটা ম্যাচ কম খেলেছে। ২ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৪। নেট রানরেট সব থেকে ভাল (২.৩৬০) তাদের। ভারতের কাছে হেরে চার নম্বরে রয়েছে পাকিস্তান। বাবর আজ়মদের পয়েন্ট ৩ ম্যাচে ৪। তাদের নেট রানরেট -০.১৩৭।পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে গত বারের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। ২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২। নেট রানরেট ০.৫৫৩। বাংলাদেশ রয়েছে ছ’নম্বরে। ৩ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২। শাকিবদের নেট রানরেট -০.৬৯৯। সাত ও আট নম্বরে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। দু’দলই দু’টি করে ম্যাচ খেলে দু’টিই হেরেছে। ফলে তাদের পয়েন্ট শূন্য। শ্রীলঙ্কার নেট রানরেট -১.১৬১। নেদারল্যান্ডসের -১.৮০০।
সবচেয়ে করুন অবস্থা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে অস্ট্রেলিয়া। দু’ম্যাচে তাদের পয়েন্ট শূন্য। অস্ট্রেলিয়ার নেট রানরেট -১.৮৪৬। পয়েন্ট তালিকায় স্থান নয় নম্বরে। আর পয়েন্ট তালিকার শেষে রয়েছে আফগানিস্তান। দু’ম্যাচে তাদের পয়েন্ট শূন্য। আফগানিস্তানের নেট রানরেট -১.৯০৭।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top