News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জাতীয় মহিলা কমিশনের সহায়তায় ত্রিপুরা মহিলা কমিশন রাজ্যের মহিলাদের অধিকার রক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে: ঝর্ণা দেববর্মা
Image

জাতীয় মহিলা কমিশনের সহায়তায় ত্রিপুরা মহিলা কমিশন রাজ্যের মহিলাদের অধিকার রক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে: ঝর্ণা দেববর্মা

আগরতলা, ১৩ অক্টোবর: জাতীয় মহিলা কমিশনের সহায়তায় ত্রিপুরা মহিলা কমিশন রাজ্যের মহিলাদের অধিকার রক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে। কমিশনের এই প্রচেষ্টা আগামীদিনেও অব্যাহত থাকবে। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানালেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা।

ত্রিপুরা মহিলা কমিশনের রাজ্য কার্যালয়ের চেয়ারপার্সনের কক্ষে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে কমিশনের চেয়ারপার্সন শ্রীমতি দেববর্মা রাজ্যবাসীকে আসন্ন শারদীয় দুর্গোৎসব ও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে তিনি জানান, পুজোর দিনগুলিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্তানদের প্রতি অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।

সাংবাদিক সম্মেলনে মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা আরও জানান, যে কোনও ধরনের সমস্যা নিরসনে মহিলারা সরাসরি কমিশনে এসে অভিযোগ জানাতে পারেন। তাছাড়াও ডাকযোগে বা ইমেলের মাধ্যমেও অভিযোগ জানানো যাবে। অভিযোগপত্র কমিশনের ওয়েবসাইটে বাংলা ও ইংরেজি ভাষায় দেওয়া আছে। মহিলাদের যে কোনও ধরনের আপৎকালীন পরিস্থিতিতে ১১২ নম্বরে যোগাযোগ করার জন্যও তিনি পরামর্শ দেন।

তিনি জানান, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সমস্ত স্টেক হোল্ডার যেমন জুভেনাইল জাস্টিস বোর্ড, ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশন, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সহ সমস্ত সংস্থাগুলির সমন্বয়ে অপরাধ মুক্ত সমাজ গঠনে ত্রিপুরা মহিলা কমিশন কাজ করবে। মহিলাদের প্রতি নির্যাতন প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিষয়ে সংবাদমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও জানান, মহিলাদের আইনি পরিষেবার দেওয়ার জন্য ত্রিপুরা মহিলা কমিশনের কার্যালয়ে একটি আইনি পরিষেবা কেন্দ্রও খোলা হয়েছে। সাংবাদিক সম্মেলেন উপস্থিত ছিলেন মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন অস্মিতা বণিক ও সদস্য মাধব পাল।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top