News Flash

  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতি একটি বড় উদ্বেগের বিষয় : শরদ পওয়ার
Image

মহারাষ্ট্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতি একটি বড় উদ্বেগের বিষয় : শরদ পওয়ার

মুম্বই, ১৩ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন এনসিপি প্রধান শরদ পওয়ার। একনাথ শিন্ডে সরকারের সমালোচনা করে শুক্রবার শরদ পওয়ার বলেছেন, “মহারাষ্ট্রে আইন-শৃঙ্খলা একটি বড় উদ্বেগের বিষয়। রাজ্য সরকারের এই পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল শূন্য সরকারি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া, যা সঠিক নয়।”

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে শরদ পওয়ার বলেছেন, “এনসিপি এবং শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) মহারাষ্ট্রের স্পিকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু বিধায়কের অযোগ্যতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সুপ্রিম কোর্ট সময়বদ্ধ পদ্ধতিতে স্পিকারকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিতে পারে। আমরা আশঙ্কা করছি, এ ব্যাপারে বিলম্বের কৌশল ব্যবহার করা হচ্ছে।”

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top