News Flash

  • Home
  • দিনের খবর
  • পারদ ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গের সর্বত্রই, শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া তিলোত্তমায়
Image

পারদ ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গের সর্বত্রই, শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া তিলোত্তমায়

কলকাতা, ১৩ অক্টোবর (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী কিছুদিন মূলত শুষ্কই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই সময়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বেশ কিছু দিন ধরে বৃষ্টি না হওয়ায় দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া তিলোত্তমাতেও। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

আপাতত কয়েকদিন মেঘমুক্ত থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। দুই এক জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের জন্য অস্বস্তি বজায় থাকবে। তবে জলীয়বাষ্পের পরিমাণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেকটাই কমছে। শনিবার মহালয়ার দিন মূলত মেঘমুক্ত থাকবে আকাশ। বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকাংশে কম। ধীরে ধীরে উত্তরবঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ কমবে, কমবে বৃষ্টিপাতও।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top