News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতে সক্রিয় রোগী কমে পৌঁছল ৩৪২-এ; ২৪ ঘন্টায় সুস্থ ৪১ জন, মৃত্যু থমকেই গিয়েছে
Image

ভারতে সক্রিয় রোগী কমে পৌঁছল ৩৪২-এ; ২৪ ঘন্টায় সুস্থ ৪১ জন, মৃত্যু থমকেই গিয়েছে

নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): ভারতে ওঠানামা করছে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা, তবে বিগত ২৪ ঘন্টায় সামান্য কমেছে। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় কমেছে দৈনিক সংক্রমণের সংখ্যাও, দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩৫ জন। বুধবার সারাদিনে ভারতে করোনায় মৃত্যু হয়নি কারও। এই সময়ে সুস্থ হয়েছেন ৪১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা এই মুহূর্তে মাত্র ৩৪২ এবং মৃত্যুর সংখ্যা ৫,৩২,০৩৫।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,৬৭,০৯৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮১ শতাংশ। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১১ অক্টোবর সারা দিনে ভারতে ১৮,৪৩৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। মোট টিকাকরণের সংখ্যা বেড়ে ২২০,৬৭,৭৩,০১৪-তে পৌঁছেছে।

Releated Posts

রাম মন্দিরে অনুদান কাণ্ড থেকে নজর ঘোরাতেই ওয়াকফ ইস্যু তুলছেন যোগী, অভিযোগ বিরোধীদের

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী…

ByBySandeep Biswas Jul 12, 2026

‘২০২২ সালের সীমানা পুনর্নির্ধারণ বিজেপির ‘ব্যাকডোর শাসন’-এর জন্য করা হয়েছিল’, দাবি ওমর আবদুল্লার

জম্মু, ১২ জুলাই (আইএএনএস) : কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর…

ByBySandeep Biswas Jul 12, 2026

গান্ধীনগরে ২০২৯ সালের মধ্যে ২০ শতাংশ সবুজ আচ্ছাদনের লক্ষ্য, ছাদে সৌর প্যানেলের আহ্বান অমিত শাহের

আহমেদাবাদ, ১২ জুলাই (আইএএনএস): গান্ধীনগর লোকসভা কেন্দ্রে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের মধ্যে সবুজ আচ্ছাদনের পরিমাণ ২০ শতাংশে উন্নীত…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

সেবাশ্রয়’ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু রাজ্য স্বাস্থ্য দফতরের

কলকাতা, ১২ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top