News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পথচারীদের উপর ভীমরুলের আক্রমন, আতঙ্কে পথচারীরা
Image

পথচারীদের উপর ভীমরুলের আক্রমন, আতঙ্কে পথচারীরা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১১ অক্টোবর : হঠাৎ পথচারীদের উপরে ভীমরুলের হামলা। এই হামলার ফলে তিনজন হাসপাতালের বিছানায়। এর মধ্যে দুই জন অচৈতন্য অবস্থায় রয়েছে। অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের চিকিৎসা চলছে বর্তমানে।

ঘটনা বুধবার দুপুরে বিলোনিয়া উত্তর ভারত চন্দ্র নগর এলাকায়। এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকা জুড়ে। তবে কেন, কোথা থেকে একঝাঁক ভীমরুল দল উড়ে এসে হামলা চালাচ্ছে তা নিয়ে রীতিমত  আতঙ্ক দেখা দিয়েছে পথচারী থেকে শুরু করে এলাকার জনগণের মধ্যে। ঘটনার বিবরণে জানা যায়, উত্তর ভারত চন্দ্রনগর এলাকার রাস্তা দিয়ে, আসার সময় হঠাৎ এক ঝাঁক ভীমরুলের দল পথচারীদের উপর আক্রমন চালায়। বেশ কয়েকজন পথচারী ভীমরুলের আক্রমন থেকে রক্ষা পেলেও তিন জন পথচারী  ভিমরুলের আক্রমণ থেকে রেহাই পায়নি। কোন মতে এলাকাবাসীদের সহায়তায় চিকিৎসার জন্য তিন জনকে নিয়ে আসা হয় বিলোনিয়া হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তারা।

Releated Posts

পাহারাদার থাকলেও রক্ষা নয়, দুঃসাহসিক চুরি, টিন কেটে স্বর্ণপট্টিতে হানা

আগরতলা, ৩০ এপ্রিল: কদমতলা থানার অন্তর্গত কদমতলা বাজারে ফের এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারে পাহারাদার নিয়োগ…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

দক্ষিণ জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ জনকে বিভিন্ন সহায়তা করা হয়েছে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: গত ২৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টির ফলে ২৫০…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিশ্রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রামদাস পাড়ায়

বিশ্রামগঞ্জ, ২৯ এপ্রিল:  বিশ্রামগঞ্জ থানাধীন রামদাস পাড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Apr 29, 2026

ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু আড়াইবছরের শিশুর

বিশালগড়, ২৯ এপ্রিল:  চড়িলাম ব্লকের বাঁশতলী ভিলেজের রামদাস পাড়ায় পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের এক…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top